somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

হালাল টাকা হলে পহেলা বৈশাখে ইলিশমাছ কিনবেন না!

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হালাল টাকা হলে পহেলা বৈশাখে ইলিশমাছ কিনবেন না!
সাইয়িদ রফিকুল হক

আপনি পহেলা বৈশাখ উদযাপন করবেন, খুব ভালো কথা। আর এটি বাঙালি মাত্র সবারই মনের বাসনা। কিন্তু এর সঙ্গে এবার ইলিশমাছ যুক্ত করবেন না। কারণ, আমরা এখন ঘুণে ধরা বিকলাঙ্গসমাজে বসবাস করছি। আর এখানে, প্রতিনিয়ত কমে যাচ্ছে মানুষের মানবিক-মূল্যবোধ, আর সর্বাপেক্ষা দামি জিনিস মনুষ্যত্ব। দেশের অনেক উন্নতি-উন্নয়ন হচ্ছে। আর প্রায় সবদিক দিয়ে আমরা এখন নিয়মিত এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই বাহ্যিক-উন্নয়নের সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিয়ে কমে যাচ্ছে, অধঃপতিত হচ্ছে মানবতাবোধ। বিবেকহীনমানুষের সংখ্যা এখন এই বাংলাদেশের গ্রামে-গঞ্জে-শহরে সর্বত্র বিরাজমান। এরা এখন দেশের জন্য ভয়াবহ আবর্জনাস্তূপ।

আপনাকে ইলিশমাছ কিনতে নিষেধ করছি না। কিন্তু আর মাত্র দুদিন পরেই যে শুভ বাংলা নববর্ষ আসছে, তাতে আপনাকে ইলিশমাছমুক্ত থাকতে বলছি। তার কারণ, বাজারের সমস্ত ইলিশমাছ এখন বিষাক্ত ফরমালিনযুক্ত। ইলিশমাছগুলোকে একশ্রেণীর দেশবিরোধী-মানবতাবিরোধী ব্যবসায়ী নামক ঘাতকশ্রেণী ‘মরণবিষে’ পরিণত করেছে। আর ফরমালিন-মেশানো এই মাছ আপনার দেহের জন্য ভয়ানক ক্ষতিকর।

গ্রামে-গঞ্জের মাছওয়ালারা এখন শুধু ইলিশমাছ সংগ্রহ করছে। আর তারা যেকোনো বড়-মাঝারি মাছ পেলেই তাতে মিশিয়ে দিচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন। এতে মাছ পচে না। তাই, মাছওয়ালারা বেশিদিন মাছটিকে রেখে নাড়াচাড়া করতে পারে। আর একটি সাধারণ ইলিশমাছের দাম তারা গোরুর দামের সমান হাঁকতে পারবে! আর তাদের এই শয়তানী-ব্যবসা চলবে পহেলা বৈশাখের দিন পর্যন্ত।

সামান্য কয়টি টাকার লোভে এই দেশের একশ্রেণীর অমানুষ এখন সাঁঝের শূয়রের মতো হিংস্র ও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এরা আমাদের সমাজ-রাষ্ট্রের চিরপরিচিত দাঁতাল-শূয়র! এদের থেকে আমাদের এখন সাবধানে থাকতে হবে। আর নিজের একমাত্র সম্বল-প্রাণটিকে বাঁচানোর জন্য এখন থেকে নিজেকেই সচেষ্ট হতে হবে।
তাই, বলছিলাম: আপনার টাকা যদি হালাল হয়ে থাকে, তবে আপনি কেন ‘বিষাক্ত-হারাম’ ইলিশমাছ কিনতে যাবেন? নিজের কষ্টের উপার্জিত টাকাটা অন্য কোনো খাবারের পিছনে ব্যয় করুন। আর আপনি যদি বুঝতে পারেন, এই মাছটি ফরমালিনমুক্ত, তাহলে, তা কিনুন। কিন্তু প্রশ্ন হলো: আমাদের চারপাশের এতো-এতো ভেজালের ভিড়ে আপনি একটি ভেজালমুক্ত-ইলিশমাছ খুঁজে পাবেন তো? আর তা কিনতে পারবেন তো?

পুনশ্চ: আমি ‘পান্তাইলিশে’র বিরুদ্ধে নই। শুধু সবার মঙ্গলের জন্য এটি লেখা হলো। শুভকামনা সবার জন্য।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৪/২০১৬
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×