somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিতুন বা হারুন, একইভাবে আপনারা ভারতের কনজুমার থেকে যাবেন

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রাহুল পান্ডা নামের এক ভারতীয়র স্টাটাস এটি। পড়ে দেখতে পারেন। বিষয়টি আমার কাছে ভাবনার মনে হয়েছে।]

নাহ, এই ম্যাচ নিয়ে আমার কোন আবেগ নেই। ভারতীয় হিসেবে নেই, বাঙালি হিসেবেও নেই। তবু হয়তো সন্ধ্যে বেলা টিভির সামনে বসব এবং ভারতের জয় চাইব, কারণ ক্রিকেট নিয়ে বাংলাদেশীদের আবেগ বিরক্তিকর।

আমার ফ্রেন্ডলিস্টে প্রতি চারজনে একজন বাংলাদেশি। তাঁরা কাল রাত থেকে উন্মাদের মতো আচরণ করছেন। 'মাইর‍্যা ফেলুম, কাইট্যা ফেলুম' টাইপ চলতি লবজে ওয়াল ভরিয়ে ফেলছেন। রাতে দুঘন্টার একটা স্প্যানে নিরানব্বই শতাংশ মানুষ জাতীয় পতাকার রঙ-এ নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, ফ্রিকুয়েন্সিতে নিশ্চিত যা গিনেস রেকর্ড। তাঁরা খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না, দু:স্বপ্ন দেখছেন, আর তাল ঠুকছেন কখন ম্যাচ শুরু হয়। উইকেট পড়লে খিস্তিয়ে ভারতের ভূত ভাগিয়ে দেবেন।

আমার প্রশ্ন কেন? মানে এত উন্মাদনা কীসের? আজ জিতুন বা হারুন, একইভাবে আপনারা ভারতের কনজুমার থেকে যাবেন। আপনাদের ব্যবসা, বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক একইভাবে দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হবে, যা এদ্দিন হয়ে আসছে। মায় টিভিতেও আপনারা তাই দেখবেন যা স্টার জলসা আর জি বাংলা দেখাবে। জিতলে আপনাদের সাপ্রেসড ইগো স্যাটিসফায়েড হতে পারে, বাড়তি কিচ্ছু ছেঁড়া যাবে না। তবু আপনারা পাগল হয়ে যাচ্ছেন।

আপনাদের অধিনায়ক মাশরফির একটা সাক্ষাতকার নিয়ে খুব প্রশংসা হচ্ছে এখানে। সাক্ষাতকারে মাশরফি বলেছেন ক্রিকেটটা বিনোদনমাত্র, জাতীয়তাবাদের হাতিয়ার নয়। তিনি একথা বলেছেন, বলতে বাধ্য হয়েছেন, কারণ ক্রিকেট নিয়ে আপনাদের চণ্ডনীতির মাশুল তাঁকে গুণতে হচ্ছে। কদিন আগেই গ্যালারিতে সাকিবের স্ত্রীর সংগে অশালীন আচরণ করা হয়েছিল, যার ঘা এখনও দগদগে। সৌম্য সরকার বা লিটন রান না পেলে তাঁদের ভারতের দালাল বলে গালিগালাজ করা হচ্ছে। টাকা-আনা-পাইয়ের হিসেব আর বিজ্ঞাপনের খতিয়ান দিয়ে শুনিয়ে দেওয়া হচ্ছে লুটে তো নিচ্ছ, খেলে পরিশোধ কর। এই পরিবেশ অস্বাভাবিক, অসুস্থ। উন্মাদের সংখ্যা কাঁটাতারের এপারেও কম নয়। খারাপ খেললে এখানেও ধোনির বাড়িতে ইঁট পড়ে, রাস্তায় আগুন জ্বলে, ঘরে ঘরে অরন্ধন হয়। কিন্তু সেটা এমন সামগ্রিক জহরব্রত নয়। সামান্য এদিক-ওদিক হলেই আপনারা ফুঁশে উঠছেন, চিল্লাচ্ছেন, খিস্তাচ্ছেন। কেন!?

সত্যি আর ভালো লাগে না দাদা। একদমই ভালো লাগে না। এই উপমহাদেশের মানচিত্রে বহু রক্তের দাগ, বহু যুদ্ধের স্মৃতি। ছেঁড়া সীমানায় ভাইয়ের লাশ লুকিয়ে টিভির সামনে বসি আমরা। পাশবিক উল্লাসে টুকরো করে ফেলতে চাই পড়শি মানুষকে। কিন্তু এভাবে আর কদ্দিন! ক্লান্ত লাগে না? হতাশ হন না? এই প্রজন্মের হাত ধরে আমাদের উঠে দাঁড়ানোর কথা ছিল, তৃতীয় বিশ্বের দারিদ্র‍্য আর বঞ্চনা ঠেলে আমাদের উঠে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু আমরা পারছি কই? আমাদের আড্রিনালিন ক্রিকেট মাঠেই ফুরিয়ে যাচ্ছে। সেটাই কী চান? বেশ, ফুরিয়ে যাক তাহলে, দেশ যাক ভাড়মে। আসুন ক্রিকেট খেলি। [রাহুল পান্ডা নামের এক ভারতীয়র স্টাটাস এটি। পড়ে দেখতে পারেন। বিষয়টি আমার কাছে ভাবনার মনে হয়েছে।]

নাহ, এই ম্যাচ নিয়ে আমার কোন আবেগ নেই। ভারতীয় হিসেবে নেই, বাঙালি হিসেবেও নেই। তবু হয়তো সন্ধ্যে বেলা টিভির সামনে বসব এবং ভারতের জয় চাইব, কারণ ক্রিকেট নিয়ে বাংলাদেশীদের আবেগ বিরক্তিকর।

আমার ফ্রেন্ডলিস্টে প্রতি চারজনে একজন বাংলাদেশি। তাঁরা কাল রাত থেকে উন্মাদের মতো আচরণ করছেন। 'মাইর‍্যা ফেলুম, কাইট্যা ফেলুম' টাইপ চলতি লবজে ওয়াল ভরিয়ে ফেলছেন। রাতে দুঘন্টার একটা স্প্যানে নিরানব্বই শতাংশ মানুষ জাতীয় পতাকার রঙ-এ নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, ফ্রিকুয়েন্সিতে নিশ্চিত যা গিনেস রেকর্ড। তাঁরা খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না, দু:স্বপ্ন দেখছেন, আর তাল ঠুকছেন কখন ম্যাচ শুরু হয়। উইকেট পড়লে খিস্তিয়ে ভারতের ভূত ভাগিয়ে দেবেন।

আমার প্রশ্ন কেন? মানে এত উন্মাদনা কীসের? আজ জিতুন বা হারুন, একইভাবে আপনারা ভারতের কনজুমার থেকে যাবেন। আপনাদের ব্যবসা, বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক একইভাবে দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হবে, যা এদ্দিন হয়ে আসছে। মায় টিভিতেও আপনারা তাই দেখবেন যা স্টার জলসা আর জি বাংলা দেখাবে। জিতলে আপনাদের সাপ্রেসড ইগো স্যাটিসফায়েড হতে পারে, বাড়তি কিচ্ছু ছেঁড়া যাবে না। তবু আপনারা পাগল হয়ে যাচ্ছেন।

আপনাদের অধিনায়ক মাশরফির একটা সাক্ষাতকার নিয়ে খুব প্রশংসা হচ্ছে এখানে। সাক্ষাতকারে মাশরফি বলেছেন ক্রিকেটটা বিনোদনমাত্র, জাতীয়তাবাদের হাতিয়ার নয়। তিনি একথা বলেছেন, বলতে বাধ্য হয়েছেন, কারণ ক্রিকেট নিয়ে আপনাদের চণ্ডনীতির মাশুল তাঁকে গুণতে হচ্ছে। কদিন আগেই গ্যালারিতে সাকিবের স্ত্রীর সংগে অশালীন আচরণ করা হয়েছিল, যার ঘা এখনও দগদগে। সৌম্য সরকার বা লিটন রান না পেলে তাঁদের ভারতের দালাল বলে গালিগালাজ করা হচ্ছে। টাকা-আনা-পাইয়ের হিসেব আর বিজ্ঞাপনের খতিয়ান দিয়ে শুনিয়ে দেওয়া হচ্ছে লুটে তো নিচ্ছ, খেলে পরিশোধ কর। এই পরিবেশ অস্বাভাবিক, অসুস্থ। উন্মাদের সংখ্যা কাঁটাতারের এপারেও কম নয়। খারাপ খেললে এখানেও ধোনির বাড়িতে ইঁট পড়ে, রাস্তায় আগুন জ্বলে, ঘরে ঘরে অরন্ধন হয়। কিন্তু সেটা এমন সামগ্রিক জহরব্রত নয়। সামান্য এদিক-ওদিক হলেই আপনারা ফুঁশে উঠছেন, চিল্লাচ্ছেন, খিস্তাচ্ছেন। কেন!?

সত্যি আর ভালো লাগে না দাদা। একদমই ভালো লাগে না। এই উপমহাদেশের মানচিত্রে বহু রক্তের দাগ, বহু যুদ্ধের স্মৃতি। ছেঁড়া সীমানায় ভাইয়ের লাশ লুকিয়ে টিভির সামনে বসি আমরা। পাশবিক উল্লাসে টুকরো করে ফেলতে চাই পড়শি মানুষকে। কিন্তু এভাবে আর কদ্দিন! ক্লান্ত লাগে না? হতাশ হন না? এই প্রজন্মের হাত ধরে আমাদের উঠে দাঁড়ানোর কথা ছিল, তৃতীয় বিশ্বের দারিদ্র‍্য আর বঞ্চনা ঠেলে আমাদের উঠে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু আমরা পারছি কই? আমাদের আড্রিনালিন ক্রিকেট মাঠেই ফুরিয়ে যাচ্ছে। সেটাই কী চান? বেশ, ফুরিয়ে যাক তাহলে, দেশ যাক ভাড়মে। আসুন ক্রিকেট খেলি।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২

নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×