somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারিয়ার প্ল্যানিং কি ?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যারিয়ার হল পুদিনা পাতা। সেদিন চা খাবো বলে আগোরা থেকে ১০ আটি পুদিনা পাতা কিনি। ৫ আটি আমি নিয়েছিলাম। আগোরার বিক্রয়কর্মী একটা ভেটকি দিয়ে আরো ৫ আটি ব্যাগে ঢুকায়ে দিলো।

বাসায় নিয়ে আসার পর সাময়িক কলহের জন্যে নিজেই নিজের কিনা পুদিনা পাতা দিয়ে চা খাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু আফসোস, আমি আবিষ্কার করলাম ১০ আটি পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া সম্ভব না।

পুদিনা পাতা ইন্তেকাল করছিলো। ফ্রিজে রেখে, পানি ছিটিয়েও টিকিয়ে রাখা যাচ্ছিলো না নষ্টের হাত থেকে। পুদিনা পাতা উদ্ধার করতে আজকে টক দই, বোরহানি মশলা কিনা লাগলো। ৩০ টাকার পুদিনা পাতা বাচাতে ৩০০ টাকা খরচ।

ক্যারিয়ারের শুরুতেই অনেকেই নিজের লক্ষ্য জানেন না। চা খেতে কয় আটি পুদিনা পাতা দরকার হিসেব করতে পারেন না। ইনফ্যাক্ট পুদিনা পাতার জন্ম কি চা খেতে নাকি বোরহানি খেতে তারই ঠিক নাই। প্ল্যানিং ভুল।

তার উপর আগোরার বিক্রয়কর্মীর মত কিছু কথিত বড় ভাই ও রিক্রুইটার বিপথে পরিচালনা করে। ভুলভাল বুঝিয়ে নয় তালা নদী, ছয় তালা পুকুরের স্বপ্ন দেখিয়ে চাকরীতে ঢুকায়।

খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন যে এই পুদিনা পাতা হজম করা আপনার কাজ নয়। শুরু হয় পার্সোনাল ও পারিবারিক অশান্তি। একসময় আপনার ক্যারিয়ারের পুদিনা পাতায় পচন ধরে।

ভুল পরিকল্পনা সামাল দিতে তখন চা খাওয়ার জন্যে কিনা পুদিনা পাতাকে বোরহানিতে রুপান্তর করতে হয়। মাঝখানে চলে যায় মূল্যবান সময়, বয়স যার মূল্য ওই টক দই আর বোরহানি মসলার মত।

যদিও পুদিনা পাতা খাওয়া হয়ে যায়, কিন্তু স্বাদ অত ভালো হয় না, কারন আপনি তো জিন্দেগিতে ভাবেননি কোনদিন যে আপনাকে দিয়ে বোরহানি করা হবে। বোরহানি মসলা, টক দই ও পুদিনা পাতা কিভাবে মিশাতে হবে আপনার জানা ছিলো না কোন কালেই।

যদিও অধিকাংশ ক্যারিয়ারের পুদিনা পাতাই নষ্ট হয়ে যায়।

মনে রাখবেন, সময়, পুস্কুনির পানি ও ইউ এস বাংলা এয়ারলাইন্স কারো জন্যে অপেক্ষা করে না। লক্ষ্য বরাবর এগিয়ে যান। আজই এক্ষণই। হারি আপ ......

- সংগ্রহীত
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×