somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বাবা !!!

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় বাবা ,
নিজেকে নিচ মনে হয় খুব । ক্ষমা করতে পারি না । আমাকে ক্ষমা করে দিয়েন ।

সকাল ৭ টা ৩০ ফোন বেজে উঠল ,ঘুমাচ্ছিলাম অনিচ্ছা স্বত্তেও ফোন টা ধরলাম । বাবার ফোন ছিল তাই ।
হ্যালো
কি ঘুমাইতেছো ?
না , বলেন উঠছি
২০ হাজার টাকা পাঠাইতে পারবা নাকি আজকে ?
কি করবেন ?
বাথরুমের কাজের লাইগা ইট আনতে অইবো , বালু লাগবো ।
কদিন আগে না ১০ হাজার টাকা দিয়া আইছিলাম , শেষ হইয়া গেছে ?
হ , শেষ বাবা যেন একটু অপরাধীর মত ই জবাব দিল
আমি আবার জেরা করে জানতে চাইলাম কি করছেন ?
লজ্জিত ভাবে বাবা হিসাব দিল টিউবয়ল আনছি , বাজার খরচ , দুধ কিনছি আর লোকজনের কামের পয়সা দিছি
আমি বললাম অহ
আজকে টাকা পাঠাইতে পারবো না দু এক দিন পরে দিব ।
বুঝলাম ওপাশ থেকে বাবার মন টা খারাপ হয়ে গেল বলল দুই দিন পরে দিবা
আমি বললাম হ্যাঁ
আচ্ছা ঠিক আছে বলে বাবা ফোনটা রেখে দিল ।
ফোনের লাইন টা কাটতেই মনে হলো আব্বুর কাছে কেউ হয়তো টাকা পায় , এজন্য মনে হয় আমাকে বলছে ।
ভাবতে লাগলাম ৫ বছর হয় চাকরি করি কিন্তু আব্বু তোঁ কোনদিন আমার কাছে টাকা চায় নাই ,আমি ইচ্ছে করে যা দিসি তাই । আর গতবার বাড়ি থেকে আসার সময় আমি নিজেই বলেছিলাম টয়লেট আর বাথরুমের কাজ ধরেন যা টাকা লাগে আমি দিব । নিজেকে এইবার অপরাধী মনে হলো । সাথে সাথে আবার ফোন দিলাম ।
আব্বু আজকে ই টাকা পাঠিয়ে দিচ্ছি একাউন্ট নাম্বারটা দেন ।
বাবা নাম্বার দিল আর আমি স্বস্তি পেলাম ।
দুইদিন পর আবার ফোন দিলাম , সেদিন বুধবার ছিল টাকা পাইছেন ।
হ , পাইছি
আমারে জানাইলেন না যে
অ , এমনি জানাই নাই ,নিজের লোকের একাউন্টে ই তো আসছে । জানামু কি ?
জানাইবেন না , না জানাইলে বুঝমু ক্যামনে টাকা গেছে , আচ্ছা রাখি ।
আচ্ছা
সেই শেষ কথা আব্বুর সাথে ।
একদিন পরের কথা
সেদিন শুক্রবার, আমার টায়ফয়েড জ্বর , দুপুরের খাবার খেতে ভালো লাগছে না , মন যেন কেমন করছে । তাও জোর করে খেলাম । বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি এর মধ্যে ই বারান্দায় বসে থাকলাম । ভীষণ মন খারাপ লাগছে । আমার এক ফুপাত বোন ফোন করে বলল
আপনি কই , মামা নাকি মারা গেছে ?
কি কস তুই , কেডা কইছে , কোন সময় ?
আমি পাথর হয়ে গেলাম
রাত ৯ টা , ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি গিয়ে দেখি আমার বাবার সব কাজ শেষ , অপেক্ষা শুধু আমার জন্য ।

শেষবার যখন বাড়ি থেকে আসি তখন আব্বু গাড়িতে তুলে দিয়েছিল । এখন আর কেউ আমাকে বাসে তুলে দিতে আসে না। একাই চলি
যত রাত ই হোত বাড়ি যেতে আব্বু বসে থাকত বাস স্টেশনে । আর ফোন দিয়ে জিজ্ঞেস করতো আর কতক্ষন লাগবে ? কোথায় আছি ?
এখন আর কেউ বসে থাকে না আমার জন্য । বড় খালি খালি লাগে । সেদিন যদি টাকাটা না পাঠাতাম তবে সারাজীবনে এক ভয়ঙ্কর অপরাধবোধ এ ভুগতাম ।
আজও যে কথাটা আমার মনে কাটার মতো বিধে আছে , আমি ওনার কাছে টাকার হিসেব চেয়েছিলাম । ক্ষমা চাওয়ার সুযোগ ও আমি পাইনি । আব্বু আমাকে এত বছর ধরে বড় করেছেন , সব চাহিদা মিটিয়েছেন একবার ও তোঁ হিসেব চান নি , টাকা কোথায় খরচ করছি জানতে চান নি । আর আমি ছিঃ
আব্বুকে কতটা ভালোবাসি আর তার শূণ্যতা অনুভব করি তা এখন বুঝি । যখন বেঁচে ছিলেন তখন বুঝি নি ওনাকে এত ভালোবাসি ।


সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×