- এই,ফেইসবুকে তোমার কবিতায় মেয়েদের এতো কমেন্ট আর লাইক কেন?
- তাতে কি হয়েছে? মেয়েরা হয়তো আমার লেখা পছন্দ করে ...
- যত্তসব! আমি বুঝি না, কবিতা দিয়েই তুমি কচি থেকে বুড়ি-ধাড়ি সব মেয়েদের মাথা চিবিয়ে খাচ্ছো। তোমাকে আমি চিনি না!
- কি যা তা বলছো!
- আমাকে খুকি ভাবছো! ছোঁক ছোঁক করা ঐ মেয়েরা প্রথমে কবিতা ভালোবাসবে, তারপর কবিকে ভালোবাসবে, এরপর শুরু করবে টানাটানি। আজ থেকে কোন কবিতা পোষ্ট করতে পারবে না তুমি!
মাঝবয়সী কবি হাসান তানভীর এবার চোখ রাখেন নীপার চোখে। ওর চোখে এতো জল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



