আহা কতোদিন করি নি গাহন, ভুলে কি গেছি সেই নদীর মুখ !
সময়ের ভাঁজে ভাঁজে লুকানো ফসিল, সহসা উঁকি মারে
কুয়াশাঢাকা মেঠো পথ, মাঘের শীতে হেঁটে হেঁটে চলা
আলের ধারে বালকের জট, আগুনপোড়া কালাইয়ের মায়া
সবকিছু মাড়িয়ে উড়ে উড়ে আসে
হাস্নাহেনা বাতাসে সেই কিশোরীর দৌঁড় -
সাত আসমান মাড়িয়ে এসেছে কি নেমে বেহেশতী নহর !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


