ম্যাজিসিয়ান
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরনে জীর্ণ এক জরির শেরওয়ানি, জায়গায় জায়গায় তালিতাপ্পি মারা। মাথায় কালো হেট। দেখলেই বাচ্চাদের বইয়ে আঁকা ক্লাউনের ছবিটাই ভেসে আসে। তবে ইনি ক্লাউন না। ইনি একজন ম্যাজিশিয়ান, গ্রামের হাটেবাজারে ম্যাজিক দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। বাপের দেওয়া নামের আগে পিছে বিশেষণ যোগ করে তার পরিচিতি জাদু সম্রাট সগির আলী মুন্সি বলেই। গ্রামের অনেকে অবশ্য তাকে খানিকটা সমীহ করে ম্যাজিসিয়ান সাব বলে ডাকে।
বেশ কিছুদিন হলো ম্যাজিশিয়ান সাবের আয় কমে এসেছে। একই ধরণের ম্যাজিক বারবার দেখতে দেখতে হাটুরেদের একঘেয়েমি এসে গেছে। তারা আর পয়সা খরচ করে তার ম্যাজিক দেখতে ভিড় জমায় না। হাটবার হলেও আজ তাই তাকে প্রায় খালি হাতেই বাড়ি ফিরতে হয়। বাড়িতে ঢুকেই দেখেন আট বছরের মেয়ে আর বৌ ম্লান মুখে বসে আছে। আজো অনাহারে। ওদের খানিকটা আনন্দ দেওয়ার জন্যই সে ম্যাজিকের বাক্স খুলে রুমাল বের করে। বাতাসে রুমাল উড়িয়ে বিড় বিড় করে মন্ত্র পড়ে বাতাস থেকে এক একটি গোলাপ ধরে এনে মা ও মেয়ের হাতে দেয়। ওরা দুজনে অবাক হয়ে যায়। হঠাৎ মেয়েটি বলে উঠে, 'বাজান, ম্যাজিক কইরা আমাগো লাইগ্য ছালুন আইন্যা দাও। কতো দিন হইলো যে আমরা হুদা হুদা ভাত খাইতাছি।'
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন