শেরপুরে শহীদ মিনার ভাঙচুরের সময় জনতার হাতে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বগুড়ার শেরপুরে যুবলীগের নেতৃত্বে স্থানীয় শহীদিয়া আলীয়া মাদরাসা শহীদ মিনার ভাঙচুরের সময় এলাকাবাসী এক যুবলীগ নেতাকে আটক করেছে। তার নাম তবিবুর রহমান টিপু। তিনি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় স্থানীয় সরকার দলীয় এমপি হাবিবুর রহমান নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। বলেছেন, এর সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আজ বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০/১২ জন নেতা-কর্মীর একটি দল পৌর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার শহীদ মিনারে হামলা চালায়। মাদরাসায় নবনির্মিত শহীদ মিনারের মূলস্তম্ভে হামলা করে ভাঙচুরের সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় শহর যুবলীগের নেতা তবিবর রহমান টিপুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, শেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা কোন সংঘাত চাই না। হরতালের সময় শেরপুরে স্থানীয় যুবলীগের উদ্যোগে পবিত্র শহীদ মিনার প্রকাশ্যে দিনদুপুরে ভাঙচুর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। এ প্রসঙ্গে বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সরকারদলীয় এমপি ওই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এমপি হাবিবুর রহমান শহীদ মিনার ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে আমি মনে করি। তাই যে কেউ বা যে ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই সঙ্গে তিনি ওই ঘটনার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন