somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নিষিদ্ধ হবে; হবে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাওয়াহিরির বিবৃতি, মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি নেতা ছিনতাই এবং এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের স্মিত হাসি। গত কদিন ধরে এসবই এ দেশের মানুষ বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখেছে। একটির সাথে অন্যটির যে সম্পর্ক তাও প্রতীয়মান হচ্ছে। সাধারণ মানুষের এ সব নীরবে দেখে যাওয়া আর ভয়ঙ্কর ভবিষ্যতের অপেক্ষা করা ছারা আর কি-ই বা করার আছে? আমাদের তো এই সব রাজনৈতিক নেতৃবৃন্দের উপরেই ভরসা করতে হয়। কেননা তারাই এ দেশের দণ্ড মুণ্ডের কর্তা। আমরা বলতে পারি, দাবী জানাতে পারি বাস্তবায়ন করার দায়িত্ব তাদেরই।

জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া বীর সেনানীরাই আজ যখন দলীয় আদর্শের কাছে বিক্রি হয়ে যান! তখন সাধারণ মানুষের আর ভরসার জায়গাটাই বা থাকে কোথায়? এটা ঠিক, হজব্রত পালন করলেই যেমন একজন মানুষ চিরস্থায়ী পবিত্রতা অর্জনে সক্ষম হন না। গঙ্গা স্নানে যেমন ভবিষ্যতের পাপ মোচন হয় না তেমনি মুক্তিযুদ্ধে অংশ নেয়া মানেই চিরকালের দেশপ্রেমিক নন। জাতীর এই মহানায়কদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি; সকল মুক্তিযোদ্ধাই যে চিরকাল আদর্শের ধারক বাহক হয়ে দেশ মাতার সূর্য সন্তান হিসেবে নিজের আদর্শ ধরে রাখতে সক্ষম হবেন এমন কোন কথা নেই। আদর্শের যুদ্ধ প্রতিদিনের-প্রতিক্ষণের। আর তার স্খলনও ঘটতে পারে যে কোন মুহূর্তেই। যে কোন প্রলোভনে। তার একাধিক প্রমাণ অনেক মুক্তিযোদ্ধারা দেখিয়েছেনও। তথাপিও এ মহান বীর সেনানীদের কাছে সাধারণের আকাঙ্ক্ষা একটু বেশিই। আর তা যখন অপূর্ণ থেকে যায় তখন তারা আশাহত হয় বৈ কি?

দেশের বড় দুটি দলেই রয়েছে স্বাধীনতার অগ্র পথিকেরা। দুর্ভাগ্য জনক হলেও একটি দলে তারা শুধু ব্যবহৃতই হয়েছেন; দলকে ব্যবহার করে দেশ গড়ার সুযোগ পান নি। বিনিময়ে তাদের যেটুকু যা প্রাপ্তি তা তাদের কতটা সম্মানিত করেছে বা আদৌ সম্মানিত করেছে, না অসম্মানই বেশি করেছে সে প্রশ্নের উত্তরের ভার পাঠকের। অন্যটিতেও যারা আছেন মুখে যাই বলুন না কেন মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তারা যে বদ্ধপরিকর সেটাও প্রশ্ন সাপেক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের পর্যবেক্ষণে বলা হচ্ছে জামায়াত-শিবির একটি সন্ত্রাসী সংগঠন। আদালতের রায়ের ধারাবিহকতায় নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। সর্বশেষ আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী ওপেন সোর্স সংস্থা আইএইচএসের ‘আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইনডেক্স’-এর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শিবির। এত কিছুর পরেও জামায়াত অংশ নিচ্ছে উপজেলা নির্বাচনে। কোথাও কোথাও জয়লাভও করছে। তারা হরতাল আহ্বান করছে, তা পালিতও হচ্ছে। সরকার খোরা যুক্তি দেখিয়ে জামায়াত নিষিদ্ধ করছে না। আবার বিরোধী দলকে জামায়াতকে না ছাড়লে তাদের সাথে কোন আলোচনা নয় বলে শাসাচ্ছে। ভাবখানা এমন যে, বিএনপিই জামায়াত নিষেধের পথে একমাত্র বাধা!

আওয়ামীলীগের উলটো কথাটি বলছে বিএনপি। তারা বলছে সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না? এখানে তারা অকপট; তারা সরকারের ঘারে বন্ধুক রেখে নিজেদের সাফ সুতোরও করার চেষ্টা করছে। তারা জানে জামায়াত নিষিদ্ধ হলে নামে উনিশের স্থলে আঠার দলীয় জোট হবে, বাস্তবে উনিশ উনিশই রবে। নামে নয় বেনামে জামায়াত বিএনপির পাশেই থাকবে। কাজেই তারা জোর গলায়ই বলতে পারছে, সরকার জামায়াতকে নিষিদ্ধ করুক।

এটা কি দায়িত্বশীল রাজনীতি? দেশ কি তাদের খেলার বস্তু। ইচ্ছেমত খেলে যাবেন! দেশকে ঝুঁকিতে ফেলে এই কুট কৌশলের খেলা খেলার অধিকার তাদের কে দিল? জামায়াত শিবির যদি সন্ত্রাসী সংগঠন হয় তাহলে জামায়াত শিবিরকে যারা ক্রমাগত আশ্রয়- প্রশ্রয় দিয়ে যাচ্ছে, তাদের সমূলে উৎখাতে আজ যারা দ্বিধান্বিত। সামান্য ভোটের হিসেব-নিকেশে নিত্য যারা গলদঘর্ম। তারা কি তাহলে শ্বেত সন্ত্রাসী নয়?

আমাদের দুর্ভাগ্য দেশ পরিচালনার জন্য মন্দ আর মন্দের ভালোর মধ্যে থেকেই একটিকে বেছে নিতে হয়। যার কোনটিই দলীয় স্বার্থের উর্ধেব দেশের স্বার্থকে স্থান দিতে পারে না। আর তা পারে না বলেই দেশদ্রোহীর সাথে আঁতাত করতেও তাদের বাধে না। কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর রোকন নওশের আলী যখন মাহবুব উল আলম হানিফের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন তখন আমরা ভাবতে বসি আওয়ামী লিগের নেতারা কি পরশ পাথর যে ছুঁয়ে দিলেই ছাই সোনা হয়ে যায়!

আওয়ামী লীগ-বিএনপি সাধারণ মানুষকে বোকা ভাবতে যেয়ে নিজেরাই নির্বোধের পরিচয় দিচ্ছে। যারা বলছেন জামায়াত নিষিদ্ধ হলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তাদের কাছে প্রশ্ন; জামায়াত কি আন্ডারগ্রাউন্ডে নেই? জেএমবি থেকে শুরু করে যত নিষিদ্ধ সংগঠন সবারই ত শেকড় জামাতে। জামায়াত যদি তার সদস্যদের ট্রেন আপ করে দল থেকে বহিষ্কারের নাটক করে ভিন্ন নামে সংগঠন তৈরি করে কর্মকাণ্ড চালায় তা তো জামায়াতের হয়েই কাজ করবে। জামায়াত প্রকাশ্যে যেমন আছে জামায়াত নামে। তেমনি আন্ডারগ্রাউন্ডেও আছে ভিন্ন নামে। বর্তমানে নিষিদ্ধ সংগঠন সমূহের নেতাদের কুষ্ঠি বিচারে কি তাই প্রমাণ হয় না?

জামায়াত নিষিদ্ধ হলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এই ভাবনায় তাদের নিষিদ্ধ না করে উপজেলার মত স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দানের মাধ্যমে পুনর্বাসিত করার এই চেষ্টা কতটা সুবিবেচনাপ্রসুত তা আলোচনার দাবী রাখে।

আওয়ামিলীগ যদি এবার ক্ষুদ্র দলীয় স্বার্থে জামায়াতকে নিয়ে কোন খেলা খেলতে চায় তা তাদের জন্য বুমেরাং হতে বাধ্য। এটা নিশ্চয়ই তারা উপলব্ধি করতে সক্ষম হবেন। রাজনীতিবীদ গন দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে সক্ষম হবেন এটাই কাম্য। যারা ব্যর্থ হবেন তারা প্রত্যাখ্যাত হবেন। সে ক্ষেত্রে বিদেশী শক্তির জোর, জঙ্গি কার্যকলাপ কোন কিছুর সাহায্যেই কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে সক্ষম হবেন না। শেষ বিচারে সাধারণের সমর্থন থাকতেই হয়। আর সে সমর্থন জনস্বার্থে গৃহীত কার্যকলাপের উপরেই নির্ভর করে এটা আওয়ামীলীগের অন্তত বোঝা উচিৎ।

[email protected]
সঞ্চালক; আপন ভুবন ডট কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×