somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নিষিদ্ধ করুন; তাতে ভোটের অঙ্কে লাভ ক্ষতি যাই হোক নৈতিক বিজয় আওয়ামীলীগেরই হবে।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জামায়াতকে নিষিদ্ধ করা এবং দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনের দাবী দুটি অনেক পুরনো। আমাদের দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা এতদিন যাবত এই প্রচারণা চালিয়ে আসছিল যে তাতে আওয়ামীলীগের ক্ষতিটাই বেশি। কারণ জামায়াতের ভোট বিএনপিতে চলে যাবে। এই জুজু'র ভয়েই সম্ভবত এতদিন আওয়ামীলীগ কোন রকম ঝুঁকি নিতে চায়নি। এবার তারা বিএনপির ছন্নছাড়া হয়ে পড়ার সুযোগে দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনের আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আসল কথা হল জামায়াত শুধুমাত্র তাদের সদস্যদের ভোটটিই বিএনপির প্রার্থীদের দিতে পারবে। তাদের সদস্য সংখ্যা কত?
তা কি কোন নির্বাচনে আদৌ প্রভাব বিস্তারে সক্ষম সে বিচারটি আওয়ামীলীগ করেনি। করলে অনেক আগেই এই সিদ্ধান্ত নিতে সক্ষম হত।
তারপরেও তারা যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে এটাই বড় কথা। এখন প্রয়োজন দল হিসেবেও জামায়াতকে নিষিদ্ধ করা ।
আওয়ামীলীগ যে বলছে নির্বাহী আদেশের মাধ্যমে কাজটি করলে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এলে আবারও তাদের বৈধতা দিতে পারে।
হ্যাঁ পারে। কিন্তু সাধারণ মানুষ সেটা আর গ্রহণ করবে না। ১৯৭৫ পরবর্তী সময় এ দেশে আর কস্মিনকালেও ফিরে আসবে না।
কাজেই এখনই উপযুক্ত সময় এদের রাজনীতি নিষিদ্ধ করার। ব্যক্তিগত ভাবে ততদিন পর্যন্ত আমার জামায়াতের রাজনীতির প্রতি কোন ক্ষোভ ছিল না যতদিন পর্যন্ত তাদের নখ-দন্ত অপ্রকাশিত ছিল।

অন্য অনেকের মতই আমার কাছেও যুক্তি ছিল। জামায়াতের নেতাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের দায়ে কেন নতুন প্রজন্মের সদস্যদের নিয়ে গড়ে ওঠা জামায়াত অভিযুক্ত হবে।
কিন্তু সাইদির বিচারিক রায় ঘোষণার পর থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বচন পূর্ব সময় পর্যন্ত জামায়াতের নতুন প্রজন্মও তাদের স্বরূপে আবির্ভূত হয়ে দেখিয়ে দিয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম জামায়াতের চরিত্র একই। কাজেই এদের প্রতি সহমর্মিতা প্রদর্শন জাতিকে বিপদন্মুখ করে রাখারই নামান্তর।

এটা আগেও লক্ষ করা গেছে বাংলাদেশে যত জঙ্গি ধরা পরেছে তাদের অনেকেরই এক সময়কার পরিচয় ছিল জামায়াত-শিবির। এটা একটা চোখে ধুলো দেয়ার ধূর্ততা বলেই মনে হয়। নিজেদের কর্মীদের প্রশিক্ষিত করে দল থেকে বহিষ্কার করে দিয়ে তাদের দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। ধরা পড়লে বলা যাবে এরা আমাদের লোক নয়। জামায়াতের এই ধূর্ততার সাথেও আমরা অপরিচিত নই।
অতএব কার ভোট কোন দলের পক্ষে যাবে এই সমীকরণে দেশের ক্ষতি বৈ লাভ কিছু হবে না। দেশের স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিন। দেশকে জঙ্গিবাদ মুক্ত একটি অসাম্প্রদায়িক চরিত্রে ফিরিয়ে আনার লক্ষে কাজ করুন। সেক্ষেত্রে শুধু জামায়াত কেন যে সমস্ত সংগঠন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এ দেশের অসাম্প্রদায়িক চরিত্রকে কলুষিত করার চেষ্টা রত। প্রত্যেকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। ধর্ম যার যার দেশটা তোঁ সবার। এখানে জাতী-ধর্ম-বর্ণ সকলের অধিকার সমুন্নত রাখার দায়িত্ব এ রাষ্ট্রের। জামায়াত তথা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর রাজনীতি বন্ধ করার পক্ষে অজস্র যুক্তি উপস্থাপন করা যাবে। বিপক্ষে শুধুমাত্র গণতন্ত্রের দোহাই দিলে তাও টিকবে না সার্বিক বিশ্লেষণের আলোকে।
কাজটি করা কেবল আওয়ামীলীগের পক্ষেই সম্ভব। কাজেই আওয়ামীলীগকেই সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে এটাই শেষ কথা। আর তাতে ভোটের অঙ্কে আওয়ামীলীগের লাভ ক্ষতি যাই হোক নৈতিক বিজয় লাভ করবে তারাই।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×