অনিশ্চিত দিনগুলো
এক ব্যাক্তি এক ভোটের ভিত্তিতে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আত্ম প্রকাশ করে। নির্বাচনোত্তর দিন গুলোতে আমরা ঢাকার দিকে তাকিয়ে থাকতাম। অধিবেশন পিছিয়ে দেয়া, ক্ষমতা হস্তান্তরে গরিমসি এসব চলতে থাকে। সে সময়টায় আবার বন্দী জীবনে ফিরে যাই।
৭ই মার্চ, ১৯৭১। আমাদের অধ্যক্ষ লে: কর্নেল ফজল ই হক এবং এ্যাডজুটেন্ট ক্যাপটেন জুবেরীকে( দু'জনই অবাংগালী) অনেক বলে কয়ে জ্যেষ্ঠরা রাজী করালেন বংগবন্ধুর ভাষন শোনাবার ব্যবস্থা করতে। আমরা ৩০০ ছাত্র অধীর আগ্রহে বসে আছি কান খাড়া করে আমাদের ডাইনিং হলে। কিন্তু প্রতীক্ষাই সার। কিছুই শুনতে পেলাম না।
কদিন পরই ঢাকার প্রশাসন যখন পুরোপুরি বংগবন্ধুর হাতে চলে গেল আমাদের কলেজ অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ হয়ে গেল।"
-ত্রিশোনকু, উনসত্তর থেকে পঁচাত্তর, পৃষ্ঠা-৩৪, শব্দশৈলী, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


