কতো ভাবেই না আমরা বাংলাদেশিরা বিভক্ত? ছাত্রদল, ছাত্রলিগ, সিবির, বাম।
এরশাদ চাচা রে ঘার ধইরা নামানোর পর আজ এতো বছর পর বাংলাদেশ কোনো একটা একক বিষয়ে, একক দাবিতে সবাই এক সাথে পথে নামলো।
এতো দিন তো টিভিতেই দেখছি। আর ভাবছি আহ বাংলাদেশের মানুষ কবে এই রকম ভাবে এক হবে?
এখন বাংলাদেশেও শুরু হইছে। চলো দলে দলে। কাধে কাধ মিলিয়ে। আর চিতকার করে বলো রাজাকারের ফাসি চাই।
সবে তো শুরু। সামনে আবারো সবাইকে এক হতে হবে।
সুদিনের আলো ঝিলিক দিয়ে যায়। নতুন বাংলাদেশের গর্জন সোনা যায়।
আনন্দে আমি দিশেহারা।
রাজাকারের ফাসি চাই। দুর্নিতি মুক্ত সরকার চাই। সুশাসন চাই। সত্যিকারের গনতন্ত্র চাই। উন্নত বাংলাদেশ চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




