somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেগে উঠুক বিকল্প মিডিয়া !

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণমাধ্যম যখন গণমানুষের প্রতিনিধিত্ব করবেনা, যখন গণমানুষের অধিকার, বঞ্চনা আর না পাওয়া, না পারার কথা তুলে ধরবেনা, যখন কোন ব্যক্তি, গোষ্ঠীর ক্রীড়ণক হবে; তখন জনগন সেই মিডিয়া প্রত্যাখ্যান করবে। জেগে উঠবে বিকল্প মিডিয়া। বাংলাদেশে সম্ভবত সেই সময়টি অত্যাসন্ন।

বর্ষবরণে যৌন সন্ত্রাসের এতগুলো অমানবিক, পাশবিক ঘটনা ঘটে গেলো, কিন্তু আশ্চর্যজনকভাবে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো নিরব-নিস্ক্রিয়।
কোন কোন মিডিয়া প্রতিষ্ঠান তৎপর বিষয়টিকে ভিন্নখাতে পরিচালিত করার। এদেশের একটি মিডিয়া প্রতিষ্ঠানও কি নেই, যারা অনুসন্ধানী একটি রিপোর্টিং টীমকে অ্যাসাইন করে ঘটনার গভীর থেকে সত্য উন্মোচন করতে পারে। যারা নির্যাতিত হয়েছেন, যারা নির্যাতন করেছে, কেউ তো গায়েব হয়ে যায়নি। ধরে নিলাম, পুলিশ, র্্যাব এমনকি সরকার এক্ষেত্রে কোন ধরণের সহায়তা করবেনা। তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকতে হবে। বাস্তবিক পক্ষে, অধিকাংশ মিডিয়া নিজেরাই এমবেডেট। তাহলে এমন নপুংসকের মতো সাংবাদিক তকমা গায়ে লাগিয়ে চলার কী দরকার। একসময়ের সাংবাদিকদের অবিসংবাদিত (!) নেতা ইকবাল সোবহান চৌধুরীর মতো সাংবাদিকতা ছেড়ে দিয়ে, সাংবাদিকদের অধিকারের আন্দোলন ছেড়ে দিয়ে রাজনীতিতে নেমে পড়লেই হয়। অথবা বিএনপি সভানেত্রী'র উপদেস্টা শওকত মাহমুদের সরাসরি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান। তখন আর কোন দায় থাকবেনা। নিজেকে নিরপেক্ষ সাংবাদিকও বলবেন, আবার কোন দল বা মতের প্রত্যক্ষ দালালি করবেন, আর জনগণ আপনার চাতুরী ধরতে পারবেনা, এমন ভাবনা ভেবে থাকলে, জনাব আপনি বোকার স্বর্গে বাস করবেন।
এমন ধারার সাংবাদিকতা চলতে থাকলে জেগে উঠবে বিকল্প মিডিয়া। জনগণ আস্তাকুড়ে ছুড়ে ফেলবে সবধরণের বিশ্বাসযোগ্যতা ও গ্রহনযোগ্যতা হারাতে বসা প্রচলিত ধারার গণমাধ্যম সমুহ। মানুষ তখন ফেসবুকে, টুইটারে, ব্লগে অথবা বিদেশি মিডিয়ায় খবর দেখবে।

আমাদের মিডিয়াকে বাঁচাতে সত্যাশ্রয়ী ও দায়িত্বশীল ভুমিকা পালনের কোন বিকল্প নেই।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×