গত ডিসেম্বরের ২৬ তারিখে আমি ও আমার এক ফ্রেন্ড শপিং করতে গেলাম। এ সময় স্টোরগুলো ইয়ার এন্ড সেল বা ক্লিয়ারেন্স সেল দেয় তাদের অবিক্রিত পোষাকগুলো। আমরা গেলাম শার্ট, টিশার্ট আর সঠিক সাইজ পেলে প্যান্ট কিনব বলে। আইএমএম মার্কেটে ঘুরে ঘুরে "হ্যাং টান" থেকে টিশার্ট + শার্ট কিনলাম ৬০ পার্সেন্ট ডিসকাউন্টে। সেখানে আমাদের প্যান্ট চয়েস হয় নাই। তো পরে গেলাম প্যান্ট কেনার জন্য অন্য একটা শপে। সেখানে ৫০% ডিসকাউন্টে জিন্স প্যান্ট মাত্র ৬০ ডলারে পাওয়া যাচ্ছে। আমার ফ্রেন্ডের কোমরের সাইজ ৩৩ (থার্টি তিন), তাই তারটা সহজেই মিলল। আমি আবার তেল চর্বি সমানে খাই তো, তাই আমার কোমরের সাইজ একটু মোটা, থার্টি ছয় আরিকি। তাই আমার সাইজ মিলল না। ফ্রেন্ড আমার খুশিতে বাক-বাকুম হয়ে ২/৩ বার ট্রায়াল দিয়ে কিনেই ফেলল একটা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে একটু লুজ লুজ লাগে। বিদেশীদের থার্টি তিন আর বাংলাদেশী থার্টিতিন কোমর কি আর সমান হয়!!! তারপর তার মনে সন্দেহ জাগলো যে সেকি সঠিক সাইজটাই কিনে এনেছে কিনা? সাইজ খুঁজতে গিয়ে দেখে প্যান্টের মাঝে একটা ট্যাগ লাগানো "মেড ইন বাংলাদেশ"। আমারে ফোন দিয়া কয়, ওরে ভিটামিন রে, আমরা তো ধরা খাইছি!! ভিটামিনে কয় কেমনে খাইলাম? ফ্রেন্ড কয় "মেড ইন বাংলাদেশ" প্যান্ট এতো টাকা দিয়া কিনলাম?? ভিটামিন সি কয় "কিতা কইন মিয়া ভাই; আফনি তো মিয়া মাইরালচুইন। কিনার সময় দেইখ্যা কিনেন নাই"? ফ্রেন্ড কয় "এতো টাকা দিয়া কিনলাম দেশী জিনিস!! আপনার ভাবীরে কইলেই তো এইরাম একটা প্যান্ট কিইন্যা পাঠায়া দিতো হাজার - বারোশত টাকার মইধ্যে। ভিটামিন সি "এইবার একটু নিজের দেশেরে, দেশী জিনিসরে সম্মান দিতে শিহুইন। মিয়া আপনি তো চায়না মনে কইরা কিইন্ন্যা ফালাইছিলাইন। এহন দেখচুইন, আমগোর দেশী জিনিসও কত্ত দামী বাইরে আইলে।"
গতকাল আবার দুইজনে বাইরে বেরিয়েছিলাম। দেশে আসবো, তার জন্য কিছু কেনা কাটা করতে। এক পর্যায়ে গেলাম এক মোবাইল এক্সেসরিজ শপে। সেখানে সাধারণত ইন্ডিয়ানরাই জব করে, বিশেষ করে সিং রা। দোকানগুলির নামই হয়ে গেছে সিং শপ। তো সে রকম এক দোকানে গিয়ে ইংরাজিতে এক সেলস ম্যানের কাছে সনি এক্সপেরিয়া জেড এর সিলিকন কভার চাইলাম। পোলাডা দেখতে বেশ ফর্সা, চুলগুলা স্পাইক করা জেল দিয়া, মুখের গড়ন ও সিং দের মতোই। শুধু মাথায় সিং দের সিম্বলটা নাই। আমি ভাবলাম নতুন প্রজন্ম, তাই হয়তো সিং আইডিয়েন্টিটি পরে নাই। হেতি আমারে অবাক কইরা দিয়া বাংলায় কয়, ভাই আপনি দেশী ভাই না? আমি ভিটামিন জবাব দিলাম, "আমি তো মেড বাই বাংলাদেশ। কিন্তু আপনার মডিফাইড ভার্সন দেখে তো আমি পুরাই টাস্কিত এবং মাইনকা চিপায় পইড়া গিয়া কাতরাইতাছি।" হেতি হাসে। পরে কভারটা কিনে নিয়ে আসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


