
একদিন নেমে আসব গাংচিলের মত,
দৃঢ় বিজিগীষা বুকে নিয়ে।
খরস্রোতার বুকে চুমিবে প্রতিজ্ঞ চঞ্চু,
জল প্রেমাসিক্ত মাদক।
একদিন বিহঙ্গী ডানা মেলে তুলে নেব,
যত অভিমানী কান্নাধারা।
এই ঠোটের পেয়ালায় বাসা বাধুক
তোমার নিরপরাধী সব হেমলক।
চপলা হরিনীর মায়ায়,
বেধেছ আপন বুকে শত
নীল কষ্ট ফুল, কনক ভুল,
তুলে নেব,তুলে নেব সব জ্বালা।
দণ্ডধর আদিত্য কে ভেংচিয়ে,
ছুটে যাব, ছুটে যাব নিশিথে।
সাগরিকার ঝাউবনে, রাতুল অধরে
ফিরিয়ে দেব বিনাশী প্রেম তরঙ্গমালা।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




