খেয়ালী প্রেমিক-৫ঃ শেষ অর্ঘ
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেখেয়ালি সব কবিতার পাতা
মুছে গেছে, অশ্রু জলে।
ফিরে গেছে ওরা আকাশ নীলে,
ধীরে বুকে ধোয়া তুলে।
আমি চেপে গেছি কঠিন বলে
ওরা তো বোঝেনি,
ছাপিয়ে গেছে দুর্গমগিরি
বাধা তো মানেনি।
বনের পাখিরে ডেকে ডেকে
আজ হাক ছেড়েছি খুব,
সেও কেঁদেছে লুকিয়ে ডালে
গান ভুলে গিয়ে চুপ।
তুই নেই, তাই হরতালে
আজ ৮৪ হাজার গ্রাম বাংলা।
ওরা তো আর আমি নই যে,
মাপবি দিয়ে পাল্লা।
ধানের শিস আর পানের বরজ
দিল অনশনে যাবার ঘোষনা,
আহত কিছু ঘাসফুল ও যাবে,
মিছিলে বাড়ির আঙিনা।
এই এক যুগ হাহাকারের বাধ
গলায় যেন ফাসি।
আশকারা দেবার নই কেউ আমি,
দিয়েছে তোমার হাসি।
ফাগুনের বনে চুপিচুপি
রোজ বলেছি ওরা উম্মাদ,
তুচ্ছরূপে হেসেছিলে সেক্ষণ,
আড়ালে কেঁদেছে ওই চাঁদ।
ফিরিয়ে আনতে ওরাই
যাবে, যারা ছিল প্রিয় তোর,
ওদের হাতেই গ্রহন করিস
শেষ কাব্য অর্ঘ মোর।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন