somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের টান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছুটি শেষ হয়ে যাওয়ার পর উত্তরবঙ্গের গ্রামের বাড়ি থেকে মিলা ও মাসুদ একত্রে বের হলো।

বাস স্ট্যান্ডে দু’জনকে একত্রে দেখে যা আন্দাজ করার তা করে নিয়ে এলাকার এক বড় ভাই স্নেহের বশে ইয়ার্কি করে মিলাকে বললো, এক সাথে যাওয়া হচ্ছে? ঠ্যাং ভেঙ্গে দিব কিন্তু।
মিলা তার কথা শুনে খিল খিল করে হেসে উঠলো।

প্রথমে ওরা ঢাকা গেল।

সোহরাওয়ার্দি উদ্যানে গাছের ছায়ায় বসে সুখ-দুঃখের কথা বললো। ভবিষ্যৎ জীবন নিয়ে স্বপ্নের জাল বুনলো।

মিলার সুন্দর, লাবণ্যময় মুখের দিকে চোখ রেখে এক সময় মাসুদ বললো, মিলা, আমার মা তোমারও মা হবে। আমার বাবা হবে তোমার বাবা। মাসুম হবে তোমার দেবর। এ কথা ভাবলে কেমন লাগে?
মাসুদের চোখের দিকে তাকিয়ে মিলার মুখাবয়ব লজ্জায় লাল হয়ে উঠলো। মুখ লুকানোর ব্যর্থ প্রয়াসের মাঝে হেসে বললো, আমার লজ্জা করে।

চাঁন খার পুলের ওখানে নিরব হোটেলে দুপুরের খাবার খেল ওরা।

ঢাকায় বেশী সময় পার করার জন্য দেরী হয়ে গেল। তাই গাবতলী গিয়ে তাড়াহুড়া করে মানিকগঞ্জের যে গাড়িটি উপস্থিত মত সামনে পেল সেটাতেই সন্ধ্যার সময় ওকে তুলে দিল মাসুদ। মিলা মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে অনার্সে পড়ে।

গাড়িতে উঠে মিলা জানালার কাছে বসে মাসুদের দিকে তাকালো। বিদায় জানাতে গিয়ে মাসুদের চোখ দুটো ছল ছল করে উঠলো। সে রাস্তায় দাঁড়িয়ে রইলো। গাড়ি ছেড়ে দিলে ধীরে ধীরে মিলার মুখটা দূরে চলে গেল। গাড়িটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত সে রাস্তায় দাঁড়িয়েই রইলো।

বিষণ্ণ মন নিয়ে মাসুদ তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য গুলিস্তানের গাড়ির দিকে পা বাড়ালো।

হঠাৎ মাসুদের মনের মধ্যে খচখচ করে উঠলো। ছ্যাঁত করে উঠলো বুকের ভিতর। একটা বিষয় মনে পড়ায় দুশ্চিন্তায় নিমজ্জিত হলো। কারণ মিলা গাড়িতে চড়ার সময় গাড়ির লোকরা কেমন যেন চাতুর্যপূর্ণ আচরণ করছিল। তাছাড়া মানিকগঞ্জ পৌঁছুতে বেশ রাত হয়ে যাবে। সে একা যাচ্ছে। মিলা একজন মেয়ে। মাসুদ তাকে ভালোবাসে। ওর কোন বিপদ মানে তো মাসুদেরও বিপদ। মাসুদ স্থির থাকতে না পেরে দ্রুত মানিকগঞ্জের একটা ভালো স্পিডি গাড়িতে উঠলো যাতে রাস্তায়ই মিলার পুরনো ধরণের গাড়িটা ধরে ফেলতে পারে।

মাসুদ ছটফট করতে থাকলো আর সামনের দিকে তাকাতে লাগলো যে মিলার গাড়িটা দেখা যায় কিনা। খুব উত্তেজনা ও উদ্বিগ্নতা অনুভব করলো যে গাড়িটা ধরতে পারবে তো?

অবশেষে নবীনগরের ওখানে মিলার গাড়িটার নাগাল পাওয়া গেল।

মাসুদ গাড়িতে গিয়ে উঠলো। মিলা কিংকর্তব্যবিমূঢ় হলো মাসুদকে দেখে।
জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তুমি?
মাসুদ লজ্জায় বলতে পারলো না যে সে তাকে ঘিরে উদ্বিগ্নতার কারণেই এসেছে।
বললো, তোমাদের কলেজটা তো কোনদিন দেখি নি। তাই ভাবলাম যে কলেজটা দেখে আসি।

অথচ মাসুদ চিন্তাও করলো না যে মানিকগঞ্জ গিয়ে মিলা তার হোস্টেলে থাকবে কিন্তু সে থাকবে কোথায়?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×