somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রভুভক্তি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গল্পটা সত্য ঘটনা নিয়ে লেখা।

১৯২৯ সালে পাবনা জেলার বেড়া থানার জোড়দহ গ্রামে ফরিদের জন্ম।

তার বাবা জুড়ান উদ্দিনের একটা পাখড়া ঘোড়া ছিল। তখন ভালো রাস্তা-ঘাট ছিল না। কিন্তু জুড়ান উদ্দিনকে দূর-দূরান্তরে যেতে হতো। তাই তিনি ঘোড়ায় চলাফেরা করতেন।

সেই ঘোড়া সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। ফরিদ তার পিতামাতার বহু আকাংখিত পুত্র সন্তান। তার জন্মের সপ্তম দিনে তার আক্কীকার ব্যবস্থা করা হয়েছিল। এই রকমের একটা আনন্দানুষ্ঠানে আত্মীয়-স্বজন যেখানে যে আছে তাদের কাউকেই তো আর বাদ রাখা যায় না।

আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য জুড়ান উদ্দিন একদিন বের হয়েছিলেন তাদের বাড়ির পশ্চিম দিকের সমস্ত আত্মীয়-স্বজনের বাড়ির উদ্দেশ্যে। সাঁথিয়া থানার নয়/দশটা গ্রামের আত্মীয়-স্বজনদের বাড়ির দাওয়াত প্রদান তিনি একদিনে সেরে আসবেন এটাই ছিল তার পরিকল্পনা।

সকালে ঘোড়ায় চড়ে বাড়ি থেকে বের হয়ে ৪টা গ্রাম হয়ে তিনি যখন প্রায় ৫ মাইল দূরে ফরিদের বড় খালার বাড়িতে গিয়ে উঠলেন তখন বেলা দুপুর। বৈঠকখানার খুঁটির সঙ্গে লাগাম আলতোভাবে একটা পেঁচ দিয়ে রেখে তিনি বাড়ির ভিতরে গেছেন; ইচ্ছা এই যে ফরিদের খালাকে দাওয়াতটা দিয়েই তিনি অন্য একটা গ্রামে চলে যাবেন এবং জোহরের নামাজ সেখানেই পড়বেন। জুড়ান উদ্দিন বাড়ির মধ্যে যেতেই ফরিদের খালা তাকে বসতে দিয়েছেন।

জুড়ান উদ্দিনের কানে একটা হই-চই এর মত আওয়াজ যেন এলো। হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে খবর দিল, “আপনার ঘোড়া ছুটে গেছে।” জুড়ান উদ্দিন দৌড়ে বাইরে এসে দেখেন যে ঘোড়া পূরা কদমে বাড়ির দিকে ছুটে চলেছে। হয়েছে কি, জুড়ান উদ্দিন যখন ঘোড়া রেখে বাড়ির মধ্যে যান তখন ওইসব ছেলেমেয়েরাও এসে ঘোড়ার চারদিকে জড়ো হয় ঘোড়া দেখার জন্য। এক সময় তারা উল্লাসে সমস্বরে চিৎকার করে ওঠে এবং ওতেই হয়তো ভয় পেয়ে ঘোড়া বাড়ির দিকে ছুটতে শুরু করেছে।

জুড়ান উদ্দিন খুবই চিন্তিত হলেন। প্রথমতঃ ঘোড়া কি ঠিকমত বাড়ি পৌঁছবে না হারিয়ে যাবে? দ্বিতীয়তঃ তার সামনে তখন ছিল চৈত্র মাসের সমগ্র দিন এবং দিনের সমস্ত কর্ম-পরিকল্পনা। আক্কীকার আর মাত্র তিন দিন বাকী। সেদিন যদি তিনি ওই দিকের সব দাওয়াত সারতে না পারেন তাহলে খুব অসুবিধা হবে। তাছাড়া তার বাড়ি ফিরে আসার প্রশ্নও ছিল, তিনি তখন ছিলেন বাড়ি থেকে প্রায় ৫ মাইল দূরে! এই রকমের একটা নিরূপায় অবস্থায় পড়ে তিনি আর কি করেন!

ওজু করে জোহরের নামাজ পড়ে তিনি সামান্য কিছু খেলেন এবং তারপর ঐ বাড়ির দক্ষিণ দূয়ারী ঘরের বারান্দায় মৃদুমন্দ বাতাসে গা এলিয়ে দিয়ে আকাশ-পাতাল ভাবতে ভাবতে যেই একটু তন্দ্রার মতো এসেছেন অমনি কে যেন তাঁর কানে মধূ ঢেলে দিল, “আপনার ঘোড়া ফিরে এসেছে।” তিনি তড়াক করে উঠে পড়লেন এবং এক দৌড়ে বাইরের দূয়ারে এসে যা দেখলেন তাতে আনন্দে তাঁর চোখে পানি এসে গেল। তিনি দেখলেন যে গলদঘর্ম অবস্থায় তার প্রিয় ঘোড়া তিনি যেখানে যে অবস্থায় তাকে দাঁড় করিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিলেন সেখানে ঠিক সেই অবস্থাতেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয় নি। তাকে দেখে ঘোড়া খুব খুশী হলো বলে বোঝা গেল এবং তিনিও খুব খুশী হলেন। তিনি তাড়াতাড়ি গিয়ে ঘোড়ার লাগাম ধরলেন। ঘোড়ার গলায়, মাথায়, গায়ে হাত বুলিয়ে আদর করলেন। ঘোড়া সে আদর গ্রহণ করলো। তিনি লক্ষ্য করলেন যে আর সবকিছুই ঠিক আছে শুধু গদীর উপর যে “চারজামা” বা আলগা একটা চাদরের মত থাকে সেইটা নেই, সম্ভবতঃ বাতাসে উড়ে কোথাও পড়ে গেছে।

ঐ বাড়ি থেকে জুড়ান উদ্দিন আরও পশ্চিমের একটা গ্রামে যান এবং সেখান থেকে ফিরতি পথে তার শ্বশুর বাড়ি সোনাতলায় যান।

বিকাল পাঁচটার দিকে জুড়ান উদ্দিন তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসছেন। চৈত্রের বিকালবেলা বসন্তের ঝিরঝিরে বাতাস-কে পিছনে রেখে জুড়ান উদ্দিন পূর্বদিকে আসছিলেন মোটামুটি ধীর গতিতেই। তাদের গ্রাম থেকে ১ মাইল দূরের একটা গ্রাম থেকে দৃষ্টি চলে যায় এতখানি থাকতেই জুড়ান উদ্দিন দেখলেন যে একজন লোক গ্রাম থেকে বের হয়ে আসতে গিয়েই আবার গ্রামের মধ্যে ঢুকে গেল, হয়তো বা জুড়ান উদ্দিনের দিকে চোখ পড়তেই। রাস্তাটা যেখানে গ্রামকে ফোঁড় দিয়ে চলে গেছে, পথিকদের বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য সেখানে একটা ছায়াদার আম গাছ ও একটা কুয়া ছিল জুড়ান উদ্দিন সেখানে পৌঁছতে পৌঁছতেই একজন লোক সম্ভবতঃ সেই ফিরে যাওয়া লোকটিই হাসতে হাসতে এসে জুড়ান উদ্দিনের সামনে দাঁড়ালেন, তার হাতে জুড়ান উদ্দিনের ঘোড়ার গদির উপরকার সেই “চারজামা” খানা।

জুড়ান উদ্দিন ঘোড়া থেকে নামলেন এবং সালাম বিনিময়ের পর লোকটির কাছ থেকে যা শুনলেন তার বর্ণনা নিম্নরূপঃ

লোকটি বললেন যে তখন দুপুর গড়িয়ে গেছে। তিনি মাঠ থেকে বাড়ি ফেরার পথে আম গাছ তলায় কুয়ার ধারে বসে একটু জিরোচ্ছেন-একটু পরেই যাবেন, তার বাড়ি ওখান থেকে মাত্র “এক ঢিল দূরে।” এমন সময়ে পশ্চিমের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে চৈত্রের ধু ধু দুপুরে ধূলা উড়িয়ে পশ্চিম থেকে একটা ঘোড়া তীড় বেগে ছুটে আসছে অথচ ঘোড়ার পিঠে কোন সোয়ারী নেই। দেখতে দেখতে ঘোড়া পরিচিতির মত দূরত্বে যখন এলো তিনি তখন দেখেই বুঝলেন যে এটা তো জোড়দহ গ্রামের “প্রামাণিক সাহেবেরই” ঘোড়া কিন্তু ঘোড়ার পিঠে তিনি নেই কেন? জুড়ান উদ্দিন বাইশ গ্রামের প্রধান ছিলেন, সেসব গ্রামের বিচার-সালিশ তিনিই করতেন এবং এলাকায় তার পরিচিতি “প্রামাণিক সাহেব” হিসাবে। সোয়ার বিহীন ঘোড়ার এভাবে ছুটে আসতে দেখে তিনি আতংকিত হলেন। তবে কি খুন বা অন্য কোন দুর্ঘটনায় - - - ! ঘোড়া ততক্ষণে প্রায় বিশ হাতের মধ্যে চলে এসেছে, এমন সময় হঠাৎ গদির উপর থেকে চারজামাটা উড়ে মাটিতে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোড়াও হঠাৎ করে থমকে দাঁড়ালো, বোধহয় এক মুহূর্ত কি যেন ভাবলো এবং তারপরেই লোকটি দৌড়ে গিয়ে ঘোড়ার লাগামটা ধরার জন্য উঠতে উঠতেই ঘোড়া আবার যে পথে এসেছিল সেই পথেই তীর বেগে ছুটে চললো এবং ক্ষণিকের মধ্যে পশ্চিম দিকে একটা গ্রামের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সোয়ার বিহীন অবস্থায় ঘোড়ার ওইভাবে ছুটে আসা এবং ফিরে যাওয়া দেখে লোকটি কোন নিশ্চিত দুর্ঘটনার আশংকাসহ চারজামাটা তুলে নিয়ে বাড়ি ফিরলেন এবং সাড়া দুপুর সেই কথাই ভাবছিলেন। তারপর এই একটু আগে মাঠে বের হতে গিয়ে জুড়ান উদ্দিনকে আসতে দেখেই তিনি দৌড়ে বাড়ি গিয়ে চারজামাটা হাতে নিয়ে এই এখানে এসে দাঁড়িয়েছেন।

জুড়ান উদ্দিন তার হাত থেকে চারজামাটা নিলেন এবং পূর্বাপর সব ঘটনা লোকটাকে বললেন। তখন সমস্ত ঘটনাই তাদের দু-জনের এবং উপস্থিত আরও সকলের কাছেই স্পষ্ট হয়ে গেল যে ফরিদের বড় খালার বাড়িতে ঐ অপরিচিত জায়গায় ক্লান্ত দেহে একাকি শিশুদের কাছ থেকে যে অপূর্ব সম্বর্ধনা ঘোড়াটা পেয়েছিল তার জন্যেই সে হয়তো ভীত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছিল, সোয়ারের কথা ভাবার মত অবস্থাও হয়তো তার ছিল না কিংবা সে খেয়ালও ছিল না কিংবা হয়তো বা মনে করেছিল যে সোয়ারী পিঠেই আছে। কিন্তু অনেক দূর এসে যেইমাত্র পিঠের উপর থেকে চারজামাটা উড়ে গেছে তখনি তার খেয়াল হয়েছে যে সর্বনাশ! সোয়ার তো পিঠে নাই! তখনি হয়তো তার সব কথা মনে পড়েছে এবং তাই ছুটে গিয়ে শিশুদের সেই অদ্ভূত সম্বর্ধনার ভয়কে উপেক্ষা করে ঠিক যেখানে এবং যেভাবে জুড়ান উদ্দিন প্রথমে নিয়ে তাকে দাঁড় করিয়েছিলেন সেইখানে এবং সেইভাবেই গিয়ে দাঁড়িয়েছে।

সকলে খুব অবাক হলো এই ভেবে যে অজানা অচেনা রাস্তায় ঘোড়া ঠিক ঠিক রাস্তা চিনে এলো এবং গেলো কিভাবে?

লোকটাকেও দাওয়াত করে জুড়ান উদ্দিন যথাসময়ে বাড়ি ফিরে এলেন এবং পরে যথাসময়ে ফরিদের আক্কীকাও সম্পন্ন হয়ে গেল।

আরবী ঘোড়ার প্রভুভক্তির আশ্চর্যজনক বহু গল্প বই-পুস্তকে পাওয়া যায়। কিন্তু জুড়ান উদ্দিনের ঘোড়াটির যে প্রভুভক্তি উক্ত ঘটনাটির মধ্যে প্রকাশ পায় তা কি সে সব গল্পের চাইতে কোন অংশে কম আশ্চর্যজনক ও কম চিত্তাকর্ষক?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×