somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চিন্তে মরতে চাইলে সুন্দর জীবনযাপন করা অপরিহার্য!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

--এই যে ভাই, ছাদের ওপর কী করছেন?
—আত্মহত্যা করব।
—ওহ্, আচ্ছা। তাহলে সমস্যা নেই। কিন্তু সঙ্গে ক্যানেস্তারা কেন?
—গায়ে আগুন লাগিয়ে তারপর ঝাঁপদেব; পুরোপুরি নিশ্চিত হতে এই ব্যবস্থা।
—খুব সম্ভব কাজ হবে না। পুরোপুরি নিশ্চিত হওয়ার উপায় এখন নেই রে ভাই। সময়টাই যে ও-রকম।
—ভাবছেন, আমার কাজে বাধা পড়বে?
—হ্যাঁ। ধরুন, ঝাঁপ দেওয়ার পর আটকে যাবেন কোনো কিছুতে।
—তাহলে তো গলায় পাথর ঝুলিয়ে পানিতে ডুবে মরাটাই শ্রেয় মনে হচ্ছে।
—কিন্তু নদীর পানিতে এখন এত আবর্জনা! পানিতে ঝাঁপ দিলে আবর্জনা জড়িয়ে যাবে দুই পায়ে, তারপর ডোবার বদলে কলসির মতো ভাসতে থাকবেন।
—নিজের মাথায় গুলি করব তাহলে।
—তাতেও কাজ হবে না। দেখবেন, গুলি পাশ দিয়ে বেরিয়ে গেছে অথবাবারুদ ভেজা। এসব এখন খুব তাড়াহুড়ো করে উৎপাদন করা হয় বলে মানসম্পন্ন হয় না একেবারেই। —ট্রেনের নিচে ঝাঁপ দেব!
—ট্রেন তো বরাবরই লেট!
—গলায় দড়ি দিয়ে মরব!
—আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন বাড়িঘর কীভাবে বানায়, লক্ষ করেননি? হয় হুক খুলে, নয়তো দড়ি ছিঁড়ে হুড়মুড় করে পড়ে যাবেন।
—বিষাক্ত মাশরুম খাব পেট ভরে!
—মনে হয় না, কাজে দেবে। কোন মাশরুম বিষাক্ত, আর কোনটা বিষাক্ত নয়, এখন সেটা নির্ণয় করা প্রায় দুঃসাধ্য।
—অনাহারে থেকে নিজেকে মেরে ফেলব।
—বুঝলাম না!
—বললাম, অনাহারে থেকে নিজেকে মেরে ফেলব।
—হাসালেন! আমাদের দিনকাল কি অনাহারেই কাটছে না?
—ভাই রে…!
—কী?
—আমি তাহলে কী করব?
—একটি অব্যর্থ উপায় আছে। আপনাকে খুব সুন্দর জীবনযাপন শুরু করতে হবে। সুন্দর জীবনযাপন শুরু করলেই দেখবেন একদিন কেউ এসে আপনাকে খুন করে রেখে গেছে।
#WASIM_SAZZAD
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×