মুখোশ-২
মার্চ ০৯, ২০১৪
শামাসান, আবহা
মৃতের শহরে রুপালি সূর্যমুখী
প্রাণের আলো ছড়ায়
জ্যোৎস্নায় প্লাবিত হয় অন্ধকার
জানি সবই চোরাবালি,
মিথ্যার মুখোশে ঢাকা
এ আনন্দ নগরী।।
আমি দুঃখগাথা নিয়ে ঘুরে ফিরি
যদি পাই আমার মতো আরেকটি প্রাণ
এ আলো ঝলমলে ঐশ্বর্য্য আমাকে স্পর্শ করে না
চারিদিকে পাই নষ্টের কুৎসিত ঘ্রাণ।।
আমি সবার মাঝে অসুস্থ একজন
সঙ্গী যখন মুখোশহীন জীবন
সবার গাম্ভীর্যের আড়ালে খুঁজে পাই
রিক্তের দহন।।
গলিত শহরে আজ সবাই সুখী
এত অভিনয়, আত্নগ্লানি আর বিবেককে নাড়া দেয় না
মুখোশে মুখোশে সব মাখামাখি।।
মুখোশ পড়েই যদি সুখী হওয়া যায়-
একটি মুখোশ তবে আমার জন্যেও চাই ।
![]()
মুখোশ-১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


