হয়তো প্রতিদিনের মত সেদিনও ঘুম ভাঙবে দশটার পরে,
এরপরেই চিরচেনা ব্যস্ততা অথবা ওপাশ ফিরে আবারও ঘুম!
ময়লা শার্টটাকে ঘামে ভিজিয়ে আসবে দুপুড়
একা দাঁড়িয়ে ক্লান্তির নিঃশ্বাস ফেলবে মলিন গাছের ছায়া।
সবাই চলবে নিজের মত, আমিও;
দুপুড়কে একটু স্বস্তি দিতে আসবে উদাসী বিকেল।
হঠাৎ সন্ধ্যা আসবে, এর পরেই সেই পুরোনো জোছনা!
শুধু তোর আঙুলের ছোঁয়ায় রাতের ঘুমটাকে খোঁজা হবেনা আর,
সেই প্রতিদিনের মত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



