আমি ভিজে যাই অনন্ত ছায়ার বর্ষণে
শুকনো পাতায় মোড়ানো মৃত অরণ্যে।
যেখানে বিষাক্ত মেঘের গর্জন ছাপিয়ে
শোনা যায় উদ্বাস্তু পাখিদের হাহাকার।
সোনালী রোদ ধুসর হয়ে নুয়ে পড়ে
হতাশ ফড়িঙের চোখে।
যেখানে জ্যোৎস্না বসে থাকে জোনাকীর আশায়
কিন্তু ঝড়ো বাতাসে জোনাক নিভে গেছে সেই কবে!
নষ্ট আত্মার গন্ধে সেখানে টেকা দায়
তবুও আমি ভিজে যাই, আমি হেটে যাই,
আমি ফিরে যাই মৃত অরণ্যের পথে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



