মহাকাশে অনেকটা শকুণের মতন উড়ে যাচ্ছে
রুক্ষ, নির্বাক অথচ মৃত্যর নেশায় মত্ত ধুমকেতু।
স্পষ্ট দেখতে পাচ্ছি-
একটা থেকে দুটা, এরপর সহস্র।
অস্তিত্বহীন চোখের ভেতর-
কয়েক পেগের হিংস্রতা,
বেদুইন প্রান্তে ক্ষুধার্ত ঈগলের চিৎকারের মত।
আর কয়েক পুড়িয়া ধোঁয়ার কুন্ডলী-
চোখের সীমানায় এনে দেয়
কৃষ্ণপক্ষীয় আর্তনাদ!
এখন আর পোড়ার মত কিছু নেই,
যা ছিল সব শহুরে উপত্যকায় ঘূর্ণি বাতাসে মিশে গেছে-
মাতাল ঘ্রান, নিঃশ্বাসের শব্দ, ভালবাসার বিভ্রম!
প্রতিনিয়ত-
প্রতিফলিত হচ্ছে লবনাক্ত চোখের পাতায়,
নৃশংস নৃত্য করছে হৃৎপিন্ডের মঞ্চে।
নিউরনের অনেক কাছে অথচ
অনুভূতির বাইরে, স্পর্শের বাইরে...
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



