ব্যাঙ্গের ছাতার খোঁজে...
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ল্যাপটপের স্বার্থপর শব্দে আধো ঘুমের স্বপ্ন বরাবরের মত চলন্ত ট্রেনের নিচে। গুবরে পোকা বাইনারী মরীচিকাগুলো এদিক ওদিক ঘুরে এলইডির কোনায় এসে জড় হয়। চোখ উপড়ে ফেলার মত অনুভূতি হয় বালিশের পেছনে ঘুমন্ত সেলফোনে ন্যান্সি সিনাত্রার চিৎকার। পাশের ছাদে তরুনীর ভেজা চুল আর সেই চুল ছাপিয়ে উঁকি দেয়া সূর্য এখন আর শরতের বালুচর ডিঙ্গানোর সাহস করেনা। আমার অলস আঙ্গুলের চাপায় পিষ্ঠ ক্ষয়েযাওয়া কীবোর্ডের কান্না তোর অজস্র বিকেলের মতই নিশ্চুপ।
ভদকার ধোঁয়াশা গ্লাসে রক্তিম চোখ নিজেকেই চোখ রাঙ্গায়। কিং সাইজ গোল্ডলীফ বুলেট পাঁজর ভেদকরে আশ্রয় পায় ফুসফুসের আঙ্গিনায়। বাইনারীর শুন্য-একে বন্দী ইচ্ছেগুলো আচমকা স্বাধীন! নষ্ট বেসিনের জলধারায় একরাশ কচুরীপানা ভাসে, পেছন পেছন একদল সফেদ বক আর আমার স্বপ্নের কৌটো।
বাইনারী থেকে রেললাইনের পাথর চিড়ে বের হওয়া ব্যাঙ্গের ছাতার খোঁজে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন