somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাবি...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৬ই ডিসেম্বর।
বিজয় দিবস। মাত্র কিছুক্ষণ আগেই, রাত ১২টা বাজার সাথে সাথেই বিজয় দিবস উপলক্ষে আবুল তার ফেসবুক প্রোফাইল পিকটা চেঞ্জ করেছে।
কারন একটাই, গিনেস রেকর্ড করতে হবে। আজকের দিনটাতেও যদি প্রো-পিক চেঞ্জ না করে তবে আবুলের আর থাকতে হবে না। তাই প্রো-পিক চেঞ্জ করতে পেরেই আবুল অনেক খুশি।
দেশের জন্য অনেক কিছুই করে ফেলেছে ও।
-------------------------------------------------------------------------------------------
আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছে আবুল। ৯:০০টায় বিছানার মায়া ছেড়ে দিয়েছে। প্রতিদিনের মতো ১১:০০ টায় উঠেনি। হাজার হোক, বিজয় দিবস বলে কথা।
এখন বের হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে স্মৃতিসৌধে যাবে ফুল দিতে।
খুবই স্মার্ট ছেলে আবুল। গাড়ির স্পিড কখনো ১২০ কিঃমিঃ/ঘণ্টা এর কমবে, তা সে কল্পনাও করতে পারে না।
আবুলের গাড়িটি এখন যেন রাস্তায় উড়ছে। পথে ছোট একটা এক্সিডেন্ট হয়েছে যদিও। একটা ৭-৮ বছরের বাচ্চার গায়ে গাড়িটা তুলে দিয়েছিলো। বোধয় মারাও গেছে ছেলেটা। পরে আবুল অবশ্য গাড়ি থেকে মাথা বের করে Sorry বলে দিয়েছে। ওর আসলে গাড়ি থামিয়ে ছেলেটাকে হসপিটালে নেয়ার মতো সময় নাই। স্মৃতিসৌধে দেয়ার জন্য ১২০০ টাকা খরচ করে কেনা গ্যালেটোরিয়াস এর সটীকটা বাসি হয়ে যাবে যে...!!!
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। দুঃখিত, স্মৃতিসৌধে ফুল দেয়ার নয়; ওর গার্লফ্রেন্ডকে গাড়িতে চড়ানোর। আবুলের কানে হেডফোন দেখে মেয়েটাও গান শুনতে চাইলো।
হানি সিঙয়ের "ডেসি কালা কার" শুনছে আবুল। এখন মেয়েটা শুনবে গান।
-এটা কি গান ছাড়সো তুমি?
-ক্যান, হানি সিঙয়ের গান। ডেসি কালা কার। মজার গান।
-অ্যাবি (আবুলকে ওর গার্লফ্রেন্ড অ্যাবি ডাকে), আজকে বিজয় দিবস। তোমার মাথায় থাকা উচিৎ। তুমি কি পাগল? আজকের দিনে কেউ এতো কিউট গান শুনে?
তোমার কি বাংলাদেশি কোন গান নাই?
-ওকে, ডাউনলোড করছি। এতদিন অযথা মেমোরিটা ভরিয়ে রাখিনি।
["চাইনা মেয়ে তুমি..."]
এইতো একটা দেশাত্ববোধক গান পেলাম। এটার লিরিক্সটা ভালো, তবে রিমিক্স একটু কম।
-সমস্যা নাই অ্যাবি, তুমিই দিয়ে দাও রিমিক্সটা। ওকে জান...।
"চাইনা মেয়ে তুমি অন্য কারো হও...ইয়ও ইয়ও...
পাবেনা কেউ তোমাকে তুমি কারো নও...ইয়ও ইয়ও..."।
------------------------------------------------------------------------------------------
ফুল দিয়ে বাসায় এসেছে আবুল। একটা লম্বা ঘুম দিবে।
ও হ্যাঁ, আসার সময় ও মুভির কয়েকটা সিডিও এনেছে। ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান আর হিন্দি। ঘুম থেকে উঠে ও এইসব মুভি দেখবে। এরপর যাবে একটা ছেলেকে সায়েস্তা করতে।
কতবড় সাহস ছেলেটার...!!! বাংলা মুভি দেখতে বলেছে আবুল বা অ্যাবিকে...!!!
তা-ও আবার "চোরাবালি", "গেরিলা", "টেলিভিশন", "পিঁপড়াবিদ্যা" এর মতো ফালতু মুভিগুলা?
ওকে কুপিয়ে মারবে অ্যাবি ও তার "বন্ধুরা"...।
সর‍্যি। "বন্ধুরা" নয়, "ফ্রেন্ডরা"। ওদের জন্য দোয়া করবেন যেন এ দেশের ফালতু পুলিশগুলো ওদের সহযোগিতা না করে বসে না থাকে।
জয়তু আবুল...।
দুঃখিত, অ্যাবি...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×