এই দেশ টাকে কেমন যেন মেধা শূন্য মনে হয়। যদিও অনেকেই অনেক ভাবে দেখাতে চাইবেন আমার ধারণা ভুল। কি ভাবে অস্বীকার করবেন আমাদের মাঝের অনৈক্য গুলো কে? আমরা পারি না কোনো কাজে এক হতে। আমরা পারি না নেতৃত্ব তৈরী করতে। কারন আমরা অন্য কারো বশ্যতা মানতে নারাজ!! আমরা নিজের টা খুব ভাল বুঝি।তাই আমাদের জগত টা নিজেদের মাঝেই সীমাবদ্ধ। পারতপক্ষে আমরা কারো না কারো বশ্যতা মানতে বাধ্য হচ্ছি। সেই বৃটিশ থেকে পাকিস্তান, স্বৈরাচার, তারপর এই সিলেক্টেড বা ক্ষেত্র বিশেষে ইলেক্টেড স্বৈরাচার!!! শাহবাগ আমাদের এক করেছিল। তারুণ্যের জয়গান আমাদের আশার সঞ্চার করেছিল। নতুন আলোর, নতুন দিগন্তের। কিন্তু তারপর আবার মত বিরুধ, নেতৃত্বের সংকট, মতের অমিল, নীতির বৈপরীত্য আমাদের একতা কে কুঠারাঘাত করল। কেউ বা স্বার্থসিদ্ধি করল কেউ বা আড়ালে থেকে গেল। যে চেতনা, আদর্শ, আর তারুন্য কে পুঁজি করে এ আন্দোলনের শুরু হল তা আমার দৃষ্টি তে পূর্ণতা পেল না।
আমরা এমন এক জাতি, প্রতিনিয়ত আমরা অনেক সংকট এর মুখোমুখী হই। ব্যক্তিগত, প্রাকৃতিক, সামাজিক, দলীয়, রাজনৈতিক সংকট ...........। আমাদের চাওয়ার সাথে পাওয়ার দ্বন্দ্ব বেড়েই চলতেছে। আমার সাথে তোমার বা তোমাদের পাওয়ার চাওয়া বা পাওয়ার দূরত্ব কখনোই ঘুচবে না। তবে তা যত কম হবে ততই মঙ্গল জনক হবে। মুখে যতই বলি এ দূরত্ব কমিয়ে আনা টা খুব কি সহজ? আমরা অনেকেই হয়ত ভাবি জ্ঞান পাপী রা এত কথা না বলে যদি কোনো একটা ইনিশিয়েটিভ নিত। কখনো কি ভেবেছি আমি ই শুরু করি না কেন? কি করতে পারি আমি একা একজন মানুষ? হয়ত বা খুব সামান্য। কিন্তু এই সামান্য ই এক দিন অনেক হতে পারে। তাই আজ আমি আপনি এই সামান্য থেকেই শুরু করি না কেন? কি করতে পারি?? আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের পারিবারিক মূল্যবোধ টা সমৃদ্ধকরণ।।পরিবার থেকে শুরু হোক, একদিন তা সমাজ, পরবর্তীতে দেশ টাই বদলে দেবে। আজ আমরা যদি শুধু এইটুকুই ভাবি আজ থেকে আমার মা-বাবাকে শ্রদ্ধা করব; আমার ভাই-বোনের সাথে আমার আচরন হবে সৌহার্দ্যপূর্ণ।আমার ছেলে মেয়ে বেড়ে উঠুক দেশীয় ও ধর্মীয় সংস্কৃতির মাঝে। কাল থেকে না হয় আমার প্রতিবেশি হবে আমার ভাই। সাহায্যের হাত বাড়িয়ে দিব আমার সকল ভাইয়ের জন্য। এভাবে পৃথিবী টাই এক দিন বদলে যাবে। আসুন না আজ থেকে শুরু করি। ম-বাবা কে গিয়ে বলি অনেক ভালবাসি তোমাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


