কি প্রিন্ট মিডিয়া কি ইলেক্ট্রনিক মিডিয়া; এত মিথ্যাচার, এত চামচামি!!! আমরা তো আর চোখ বুজে থাকি না। এমনকি রাস্তার পাশে টং দোকানি এত ভাল পলিটিক্স বুঝেন তবু ওরা আমাদের বলদ ভেবে এইসব মিথ্যাচার, গালগল্প গোগ্রাসে গিলানোর এত অপচেষ্টা করে।
উপজেলা নির্বাচনের প্রথম টার্মে আওয়ামীলিয়ন খুব স্বাভাবিক ভাবেই পর্যূদুস্ত হয়েছে। তাই উপজেলা নির্বাচনের ২য় টার্মে আওয়ামীলিয়নের সামনে দুটি টার্গেট ছিল। প্রথমত নির্বাচন কে সুষ্ঠু প্রমান করে নিজেদের সচ্ছতা প্রমান করা। দ্বিতীয়ত নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জন করা। দুটি একসাথে সম্ভব নয় বলে আওয়ামীলিয়নের সামনে ২য় পথ টাই খোলা ছিল। তাই সিদ্ধান্ত নিতে খুব বেগ পেতে হয়নি।
কিন্তু এর ফল কি দাড়াবে? আবার আন্দোলন!! আবার অস্থিরতা। জ্বালাও পোড়াও......... তবে আমার মনে হ্য় না আওয়ামীলিয়ন এত কাঁচা কাজ করবে। পলিটিক্স টা ওরা ভালোই জানে।তাই ওদের স্ট্র্যাটেজি নিয়ে আমার সন্দেহ নেই। তবে অস্থিরতা যে বাড়বে না তার গ্যারান্টি ই বা কি??
এই পলিটিক্সের নমুনা ভালোই দেখলাম। সময় টিভি তে টক শো'তে যেভাবে এই ইলেকশন আর নির্বাচন কে হালাল করার চেষ্টা করা হল, আমি অভিভূত!!! একেই বলে আওয়ামীলিয়নের পলিটিক্স। টক শো'র এক অতিথি (নাম জানিনা) বলতেছেন, সব সেণ্টারে তো আর কারচুপি হয় নাই তাই একে কারচুপিব বলা যাবে না। ভালোই যুক্তি!!! সব সেন্টারে যদি নাও হয়, সব অনিয়ম কি ক্যামেরাতে আসছে?? আর কতটুকু কারচুপি হলে একে কারচুপি বলা যাবে??
আর ইলেকশন কমিশন কে এই বলে বৈধতা দেয়া হইতেছে যে, এই কমিশন অন্য দলীয় ইলেকশন কমিশন থেকে ভাল!!! এটা যদি হয় ইলেকশন কমিশনের নিরপেক্ষতার যোগ্যতা তবে কিছু বলার নাই। আওয়ামীলিয়ন জয় হো!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


