এমন ব্যবসা কি হালাল হবে.?
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। কিন্তু কারো দুর্বলতার সুযোগ গ্রহন কিংবা মজুদদারী করে অধিক মুনাফা অর্জন কখনো বৈধ হবে না।
.
একদিনের সফরে রাজশাহী গিয়েছিলাম। আমি এক না, আমার মতো অসংখ্য মানুষ এসেছিল পদ্মার শহর রাজশাহীতে। বাংলাদেশ রেলওয়ে চাকুরির নিয়োগ পরীক্ষার একাংশ অনুষ্ঠিত হয় রাজশাহী তে। পরীক্ষার্থী আর তার সাথে থাকা অভিভাবকদের সংখ্যা কোন ভাবেই পঞ্চাশ হাজারের কম নয়। অবশ্য এ কারনে রাজশাহীর ব্যবসায়ীদের ব্যবসাও বেড়ে যায়। এতো গুলো মানুষের খাওয়া দাওয়া যাতায়েত আর থাকার ব্যবস্হায় তো আর কম টাকা যুক্ত হয়নি অর্থনীতিতে। এতো লোকের সমাগমে এমনিতেই দোকানের বেঁচা কেনা বেড়েছে পরিবহনে যাতায়েত করছে অসংখ্য লোক। আবাসিক হোটেল গুলো ছিল পরিপূর্ন ভর্তি। তারপরও সব কিছুতেই গ্রহন করছে অতিরিক্ত টাকা।
বার পনের টাকার ডিম বিশ টাকা, দশ টাকার ভাড়া পনের টাকা আর দুইশ টাকার রুম ভাড়া ছিল হাজারের কাছে। এটা ছিল অতিরিক্ত মুনাফা অর্জনের একটি ক্ষুদ্র চিত্র। রাজশাহীর মানুষ গুলোর সম্পর্কে আমার ধারনা গুলো ভাল কিন্চিত সহজ সরলই মনে হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের রক্ত দেখছি সব খানে এক কথা বলে। সুযোগ সন্ধানী হয়ে সবাই অধিক মুনাফা অর্জন করতে চায়। আমি রাজশাহীর অবস্হা অবোলকন করছি, কিন্তু নিশ্চিত ভাবে এটা বলতে পারছিনা যে গতকাল ঢাকা চট্টগ্রামের অবস্হা এমন ছিলনা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন