অনূদিত জেনগল্প ২৬ : সবচে' গুরুত্বপূর্ণ শিক্ষা
০৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সুপরিচিত জেন সাধনগুরু একদিন জানালেন যে, তাঁর সবচে' গুরুত্বপূর্ণ পাঠ হলো 'তোমার মনটাই বুদ্ধ'। এই নিগূঢ় বাণীতে উদ্ভাসিত হয়ে এক ভিক্ষু মঠস্থল ত্যাগ করে নিজের ভেতরটা জাগিয়ে তুলতে ধ্যানেচ্ছায় বিজন উষর প্রান্তরে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। ওই মহৎ শিক্ষার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে সেখানে তিনি সন্ন্যাসী হিসেবে ২০ বছর সময় অতিবাহিত করলেন।
একদিন তিনি বনদেশে ভ্রমণে আসা অন্য এক ভিক্ষুর সাক্ষাৎ লাভ করলেন। অচিরেই সন্ন্যাসী ভিক্ষু জানতে পারলেন যে, ওই ভ্রামণিক নিজেও একই সাধনগুরুর কাছে জেন শিখেছেন। তিনি জিজ্ঞেস করলেন, 'আচ্ছা বলুন তো আমাদের গুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কোনটি ছিল ?'
প্রশ্ন শুনে ওই ভ্রামণিকের চোখ চিকচিক করে উঠল। বললেন, 'ও আচ্ছা, এ ব্যাপারে তাঁর চিন্তা তো খুবই স্বচ্ছ ছিল বলে জানি। তাঁর থেকে পাওয়া আমাদের প্রকৃত পাঠটা ছিল, বুদ্ধ আমাদের মনের মধ্যে নেই।'
অনুবাদ : জেন সাধু
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি...
...বাকিটুকু পড়ুন
মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের...
...বাকিটুকু পড়ুন
নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন