নাম না জানা সেই নিরালা বিকেল
খুঁজে পাইনা কোথাও,
আজো খুজে ফিরি সেই ভালোলাগার বিকেলটা
সময় চলে যায় ফিরে আসে শুধুই জমানো সৃতি।
দুরন্তপনা মনটা নির্বাক চেয়ে রয় শুধুই সৃতির জানালায়।
হঠাৎই খুঁজে পাই ঠোঁটের কোনে এক ঝলক হাঁসির রেখা ,
যেন ভুলে গেছি কোন বাঁকে ছিলাম আমি
কোথায় আমার নিবাস।
মন যায় ছুটে যেন এক ছুট অজানায়
খুঁজতে হারানো সময়ের নির্যাস,
যার সুবাসে আজো হৃদয় মোর মনোমুগ্ধকর আবরনে ঢাকা।
যেন সকালের এক বিন্দু শিশির কণার পরিপূর্ন আভা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



