কিছু কথা না বলাই যদি এত ভালো হত
তবে কেনো
না বলা কথাই জীবনকে নিঃস্ব করে দেয়?
কথা সেতো মনের ভিতরের আকুতির প্রকাশ
আমিও চেয়েছিলাম সেদিন তোমায় বলতে
সব না বলা কথাগুলো।কিন্তু আমি পারিনি,
তুমি যদি মুখ ফিরিয়ে নাও আমি সইতে পারব না।
তবে বলতে পারো আজ কেন
আমার এত উৎকন্ঠা, তোমাকে হারিয়ে ফেলার।
শুনেছি চোখ নাকি মনের বহিঃপ্রকাশ
তাইলে, তুমি কেন আমার চোখের দিকে চেয়েও
আমার হৃদয়ের তোলপাড় বোঝনি।
তুমিই তো বলতে তুমি সব বোঝ,তবে কেন
আমায় এইবার বুঝতে পারলে না, বলো?
এটাই হয়তো আমাদের শেষ দেখা,
পার্কে আসার পর থেকে তুমি একটাও কথা বলোনি
শুধুই চেয়েছিলে অপলক নয়নে।
হঠাৎই তুমি বলে উঠলে
আসছি এখন, আমি কালই যাচ্ছি।
তুমি চলে গেলে, আর পিছে ফিরে দেখনি
আমাকে আর আমার ভাঙ্গা মনটাকে ।
জানি আসবে না তবুও বসে আছি
তুমি আসবে বলে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



