আমার পৃথিবী ছেড়ে আর চার পা
চল না আমার সাথে।
হাতে হাত দিয়ে চল না কিছুটা পথ
কেউ শুনবে না কেউ দেখবে না
চল না।
রাতে আকাশে চাঁদ সাজিয়ে দেবে আলো
চল না
যাব শুধু তুই আর আমি।
তুই সঙ্গী হলে পায়না ভয় কাউকে
চার কদম মাত্র চল না যায়।
দিন শেষে ভুলে যায় নিজের নামটা
শুধু তোকে ছাড়া।
তোকেই যে পায় সবসময়
পারিনি ভুলতে ঘুমেও।
কতটা ভালোবাসি তোকে সে জানে
আমার পৃথিবী।
তোর মুখের হাসিই যে চাই
আর কিছুই না।
তুই কি পারবি না চার কদম থেকেও
অনেকটা পথ
আমার হাত ধরেই চলতে।
তোকে ভেবেই যে কাটে আমার পৃথিবীর সবটা,
থাকিস তুই আমার পুরোটা জুরে।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



