somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁটগাবাসীর দুটো দিন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-গতকাল-

স্বরস্বতী পূজার দিন সন্ধ্যাবেলায় পাড়ার মণ্ডবে মধুব্যবসায়ী আর কদুব্যবসায়ীদের গান শোনা যাচ্ছিল। পাশ দিয়ে হেঁটে যেতে যেতে অনেক বন্ধুদের সাথে দেখা হল। হিন্দু বন্ধুদের এভাবে একসাথে দেখার সুযোগ আর মেলে না। টেরিবাজার হাজারী গলি থেকে এদিকে দিদার মার্কেট পর্যন্ত লোকে লোকারণ্য। একেক জন একেক উদ্দেশ্যে বের হয়েছে, তাতে আর সন্দেহ নেই! তবে এই জায়গাগুলোর মধ্যে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিশাল পুলিশবহর শুধু সৌন্দর্যহানিই করছিল না, যানজট সৃষ্টির পাশাপাশি অহেতুক উস্কানি তৈরী করছিল।
ও! মধুব্যবসায়ী আর কদুব্যবসায়ীদের গানের রহস্য উদঘাটন করাই হয়নি! মধুব্যবসায়ীরা গায়- "ও মধু! ও মধু! আই লাভিউ! আই লাভিউ!..." বড়ই রোমান্টিক গান; এ গানই বলে দেয় ভালবাসা হতে হয় মধুর মত অপচনশীল। শুধু দিন-দিন মধুর দামটা না বাড়ালেই হয়।
আর কদুব্যবসায়ীরা গায়- "কদ্দু কাটেগা তো সাব মে বাটেগা..." গানটার নৃত্যায়নের কথা চিন্তা করেই হয়তো তাদের চোখ জ্বলজ্বল করে উঠে!

-আজ-

দুইদিন ধরে এলাকায় পানি নেই। কখন আসবে কেউ জানেনা। আর নালাগুলো ময়লা পানিতে জমাট বাঁধা, নীরব-নিথর, মশার বংশবিস্তারের জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত, যেকোন দিন উপচে রাস্তা ভাসিয়ে দিবে।
দুটো ঘটনার জন্যেই দায়ী নগরব্যাপী ওয়াসার সংস্কার কাজ; নিশ্চিতভাবেই যা অপরিকল্পিত। আরো যে দুটো জিনিস নগরবাসী বেশ কয়দিন উপহার হিসেবে পাচ্ছে, তা হল "যানজট" আর "বালুসাগর"।

আমার এক ঘনিষ্ট বন্ধুর বালুসাগর নামক মিষ্টি খুব পছন্দ, আমি কিন্তু মিষ্টির কথা বলছি না। শীতের কনকনে বাতাসের সাথে অহর্নিশি আমাদের যে বালিময় নাকানি-চোবানি খাওয়ানো হয়, তারই নাম "বালুসাগর!" ফুটপাত, রাস্তাঘাট আর দালানকোঠার নির্মাণকাজের আগে, পরে এবং নির্মাণকালীন সময়ে বালি দিয়ে আশেপাশের অঞ্চলে "স্পেশাল এফেক্ট" তৈরী করা কিছু বরাহনন্দনদের খুবই শখের কাজ। তাতে অবশ্য আমার মত শ্যামবর্ণের মানুষদের খুবই সুবিধা হয়, ঘর থেকে বের হলেই ধলা হয়ে যাই।

আর এখন যানজট নতুন মাত্রা নিয়েছে। যেখানে-সেখানে রিকশা-সিএনজি-প্রাইভেট কার পার্কিং, টেম্পু-বাস ও অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টের যত্রতত্র অবস্থানের পিছনে শুধু জাতিগত উদাসীনতা ও বেয়াদবীই কাজ করে না; তার সাথে রয়েছে প্রশাসনের মদদ আর ক্ষমতাসীন দলের জারজ পাতিনেতারা, যারা ঘুষ আর উপঢৌকনের বিনিময়ে সাধারণ মানুষকে অসাধারণ অপকর্মের সুযোগ করে দেয়। সাথে নতুন করে যোগ হয়েছে শহরব্যাপী কাঁচাবাজার। বক্সিরহাট, চকবাজার, রিয়াজউদ্দিনবাজার, কাজীর দেউড়ী, বহদ্দারহাট ও অন্যান্য বড় কাঁচাবাজারের গণ্ডি পেরিয়ে এসব ভ্রাম্যমান কাঁচাবাজার এখন দখল করে নিয়েছে শহরের অলি-গলি, ছোট রাস্তা আর বড় রাস্তার দুইপাশ এবং ফুটপাত-ও! দেশটাকে "আবর্জনা"-র ভাগাড়ে পরিণত করতে জাতি আজ বদ্ধ পরিকর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×