আশ্চর্য লাগে মানুষ নিজের প্রয়োজনে কিভাবে গালিবাচক উপাধি আর নিন্দাসূচক শব্দকে যত্রতত্র ব্যবহার করে।
নিজেদের দলীয় ও আর্থিক স্বার্থের বিরুদ্ধে গেলেই হিন্দুর ছেলে, হিরোইনখোর, আর ব্যাভিচারী লম্পট-ও হয়ে যায় "ছাগু"!!
আরে ভাই, ছাগুর সংজ্ঞাই তো পালটে দিলেন তাহলে!
দেশের নাগরিক হিসেবে সরকারের সমালোচনা, বিসিবির সমালোচনা, কোন নেতৃস্থানীয় মানুষের সিদ্ধান্তের সমালোচনা করা কি যায় না?
এতই যদি গায়ে লাগে তাহলে ডিজিটাল বাংলাদেশের তকমা খুলে ফেসবুক বন্ধ করে দেন; মিডিয়ার স্বাধীনতা দেওয়ার ভোল পালটে টক-শো বন্ধ করে দেন।
আপনাদের মত বিদেশী পা-চাটাদের কারণেই দেশের মানুষে-মানুষে অহরহ কোন্দল লেগেই আছে।
ভারতবিরোধিতা বড় কথা না, বড় কথা হল দেশকে উপেক্ষিত না করা, দেশের পণ্য, দেশের মানুষকে গুরুত্ব দেওয়া। সবসময় কারো দালালি, দাসত্ব না করে এদেশের কোন সরকারই দেশ চালাতে পারল না। ছোট্ট সিংগাপুর, মালেশিয়া, থাইল্যাণ্ড থেকে শিক্ষা নেয়া উচিত আমাদের।
ভারতবিরোধিতা মানেই পাকি-সমর্থন না, জামাত-বিম্পি সমর্থন না, আবার ভাদা মানেই আওয়ামীসমর্থক না। আমরা কিছু মানুষের দোষকে পুরা গোষ্ঠীর উপর চালিয়ে দিই। সময় এসেছে এসব ধারণা পাল্টাবার।
আমরা নিজেদের জীবনে অনিচ্ছাকৃতভাবেই ভারতমুখাপেক্ষী- এটাই গ্লোবাল ইকনমিক্সের সার্থকতা/ব্যররথতা। আবার সাংস্কৃতিকভাবে ভারতের কালচারকে কাছে টেনে নেওয়ার-ও একটা সীমা আছে।
তাই বলে, যে অনুষ্ঠানের আয়োজক শুধু বাংলাদেশ, সে অনুষ্ঠানের উদ্বোধনে বিদেশী প্রাধান্য কেন থাকবে? এটা কি ঐ দেশটার আগ্রাসন নাকি দেশের দুর্নীতিবাজ আমলা/রাজনীতিবিদদের পারসেন্টেজ খাওয়ার কৌশল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


