somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের মাকাল ফল

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেইলি স্টারের খবর থেকে নেওয়াঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম ইনকিউবেটর 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর'।
চুয়েট ক্যাম্পাসে ১০ তলার মূল ইনকিউবেশন ভবনটি নির্মাণ করা হবে। সেখানে থাকবে গবেষণা কেন্দ্র, ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবোরেশন জোন, আইডিয়া ডেভেলপমেন্ট জোনসহ ৮টি কোম্পানির জন্য অত্যধুনিক অফিসকক্ষ। বর্তমানে ভবনটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে।



বাংলাদেশের মানুষ (সব মানুষ) যতদিন বুঝবে না ও মানবে না যে- অবকাঠামো মানে কনক্রিট/লোহার বিশাল দালান/গেইট/দেওয়াল/তোরণ/মিনার এইসব না, উন্নয়ন মানে শুধু প্রচুর টাকা খরচ করে বিশাল-বিশাল জিনিস বানানো/কেনা না, ততদিন আসলে বাংলাদেশের প্রকৃত পরিবর্তন হবে না, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।
এটা কোন রাজনৈতিক মন্তব্য বা পর্যবেক্ষণ বা বিশ্লেষণ না; এটা একজন ভুক্তভোগী হতভাগা সাধারণ নাগরিকের অভিজ্ঞতাপ্রসূত উপলব্ধি।

আর যেকোন স্থাপনা বা পরিকল্পনার নামের শুরুতে একটি নির্দিষ্ট ব্যক্তি ও নির্দিষ্ট পরিবারের ব্যক্তিদের নাম থাকা- ঐ পরিবারের/ব্যক্তিদের জন্য অসম্মানজনক। কারণ, যদি ঐ স্থাপনা ও পরিকল্পনাটি অকার্যকর হয়, বা কোন ভুলভ্রান্তি ও ক্ষতির সম্মুখীন হয়, তবে তাদের অপমান হবে। তবে অনেক সময় শুধুমাত্র তাদের নাম থাকার কারণেই জোর করে ঐ সব বস্তু ও ধারণাকে সফল প্রমাণ করতে উঠেপরে লাগা হয়। অথচ আমাদের দেশে, আমাদের জাতিতে- কর্মবীর, পরিশ্রমী, মেধাবী, যোগ্য, সৎ ও জনদরদী মানুষের কমতি নেই। তাদেরকে সবকিছুর আড়ালে ধামাচাপা দিয়ে শুধুমাত্র ক্ষমতাধর, বিত্তবান ও জনপ্রিয় ব্যক্তিদেরকে সাইনবোর্ডের মত ব্যবহার করার মানসিকতা বাদ না দিলে- কোনকিছুই চূড়ান্তভাবে ফলদায়ী হবে না।

১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বানানো অডিটোরিয়াম পরিত্যক্ত অবস্থায় অব্যবহৃত থাকা;
২) ঢাকাতে বিআরটিসির কোটি কোটি টাকার বাস পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যাওয়া;
৩) রোড ছাড়া ব্রিজ ও ব্রিজ ছাড়া ব্রিজের পিলার বানানো;
৪) সিলিকন ভ্যালির নামে ল্যাপটপ-কম্পিউটারের মার্কেট বানানো- যেই যন্ত্রগুলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তেমন কাজেই লাগে না, বরং বিদ্যুৎ অপচয় করে ও মানুষের স্বাস্থ্য-অভ্যাসে ক্ষতি করে;
৫) তালা দেওয়া বন্ধ সরকারি অফিসের নামে কোটি কোটি টাকার সরঞ্জাম কেনা (সেই অফিসের চাকরিজীবিরা গ্রামে না থেকে শহরে অন্য কিছুতে ব্যস্ত) বা কেনার জন্য বরাদ্দ টাকা গায়েব হয়ে যাওয়া;
৬) প্রযুক্তি, ব্যবস্থা, যন্ত্র সব অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাওয়া কিংবা চালু থাকার পরেও ঘন ঘন নষ্টের বাহানায় ডিজিটাল সার্ভিসের পরিবর্তে ম্যানুয়াল সার্ভিস দেওয়া;
চাইলে এরকম লক্ষ লক্ষ বাস্তব উদাহরণ দেওয়া যাবে।

হাতির দেখানোর দাঁত এক, আর চিবানোর দাঁত আরেক- এই প্রবাদটি সম্ভবত আমাদের দেশের "উন্নয়ন কর্মকাণ্ড"-এর পরিপ্রেক্ষিতেই প্রবর্তন হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×