অন্তত আমি এটুকু জানি-
তোমার ঠোঁটে লেগে আছে আমার কামড়ের দাগ!
আমি এটুকু অনুভব করি-
আমার শরীর মেখে আছে তোমার সৌরভে।
আমার অল্প জ্ঞানে জানি-
শুধু আমিই সাঁতরে বেড়িয়েছি তোমার খোলা চুলে।
আমি অনেক বেশী অন্ধ তোমাকে নিয়ে!
আমার প্রয়োজন নেই আলো দিকে চেয়ে দেখার।
আমার দরকার পড়ে না স্বর্গের দুয়ারে করাঘাত-
অথবা নরক থেকে রুদ্ধশ্বাসে ছুটে পালাবার!
আমি আমার পৃথিবীতে শুধু তোমাকে জড়িয়েই বলছি-
আমি তোমাকে নিজের সম্পদ করে ফেলছি!
... এবং তারপরেও আমাকে ফেলে তুমি ছুটে চলছ অসীমের পথে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


