
আমি গতকাল সামুতে একটি পোষ্ট প্রকাশ করিয়াছিলাম । যাহা সামুর সাথে আমার চুক্তি অনুযায়ী প্রথম পাতায় প্রকাশিত হইয়া ছিলো।লেখাটি অত্যন্ত সুলিখিত, সুখপাঠ্য এবং সর্ব মহলে প্রশংসনীয় হইয়া ছিলো। কিন্তু অতীব দুঃখের বিষয়, পোষ্ট প্রকাশের কিছুক্ষন পর তাহা গায়েব হইয়া যায়। যাহাতে আমার অন্তরে তীব্র মর্মবেদনা স্রষ্টি হইয়াছে এবং রাতের ঘুমেও ব্যঘাত ঘটিয়াছিলো।তাই আমি এর প্রতিবাদে ৪৮ ঘন্টার কর্মবিরতি (লেখাবিরতি) ঘোষনা করিলাম।
নিম্নে আমার পোষ্টের লিঙ্ক দেয়া হইলো।
চেতনায় মোড়ানো স্বর্নের মহাসড়ক উপহার দেয়ায় সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন!!!
সামুর কাছে আমার জিজ্ঞাসা, আমার উক্ত পোষ্ট কি সামুর নিজস্ব ৫৭ ধারা (নিজস্ব নীতিমালা) ভংগ করিয়াছে? করিলে তাহা ব্যাখ্যা সহকারে আমাকে জানাইয়া দেয়া হোক। যাহাতে আমি ভবিষ্যতে সাবধান হইতে পারি।
অথবা প্রযুক্তিগত কারনে উহা মুছিয়া গেলে,তাহাও আমাকে জানাইয়া দেয়া হোক।
উক্ত ষড়যন্ত্রের পিছনে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল,স্বাধিনতা বিরোধী চক্র,জামাতি-বামাতি,আই এস-লীগ এস,সুশীল-কুশিল, লন্ডনী ষড়যন্ত্র সহ যারাই থাকুক না কেন,তাদের মুখোশ উম্মোচন করিয়া সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করা হোক। নচেত আমি এবং আমার মত ভুক্তভুগী লাখো ব্লগাররা পরবর্তিতে একসাথে পদত্যাগ করিতে বাধ্য হইবো। মনে রাখিবেন,আমাদের মত ব্লগার দিয়েই আপনাদের রুটি-রুজির সংস্থান হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



