ছোটবেলায় খুব খেলাধুলা করতাম। স্কুল এর টিফিনে, স্কুল ছুটির পরে, স্কুল পালিয়ে, বিকেলে যখন সময় পেতাম। সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। যেন দুরন্ত কোন ঝড় এসে সব উড়িয়ে নিয়ে চলে গেছে অন্য কোন পৃথিবীতে। আর খেলাধুলা ছেড়ে আমি হয়ে উঠছি দিন দিন স্থুলকায়। সারাদিন বসে বসে কাজ করতে করতে কবে যে শিকড় গজিয়ে যাবে সেই ভয় পাচ্ছি।

এখন নিজেকে বয়ে নিয়ে বেড়াতেও যেন কষ্ট হয়। ওজন বাড়ার সাথে সাথে বুঝতে পারছি শরীরে বাসা বাঁধতে শুরু করছে নানা রোগ। একটা সময় ছিল জ্বর নিয়েও চলে জেতাম মাঠে খেলতে, আর এখন একটু জ্বর হলে বিছানা থেকে উঠতে গেলে মনে হয় এভারেস্টের চুড়ায় উঠছি বোধহয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমতে শুরু করেছে। অতিরিক্ত স্তুলতার কারনে রক্তচাপ বেড়ে গেছে। আস্তে আস্তে হার্ট এ চর্বি জমবে। তারপর হয়তো কোন একদিন হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের কারনে স্ট্রোক করে অক্কা পেতে হবে। এসব নিয়ে একদিন কথা বলতে বলতে এক বন্ধু গত মাসে বলল একটা সাইকেল কেন কিনে নিচ্ছি না। শুনে প্রথমে ভাবলাম এই মাঝ বয়সে এসে সাইকেল? কিন্তু বন্ধু সাইকেলের দারুণ সব উপকারিতার কথা বলাতে, আর এখন দারুণ দারুণ সব সাইকেলের কথা বলাতে ভাবলাম একটা রিস্ক নিয়েই নেই।

গত মাসে তাই একটা আরএফএল এর "দুরন্ত" সাইকেল কিনে ফেললাম। দারুণ সাইকেল। এতো ভালো মানের সাইকেল যে দেশে প্রস্তুত হচ্ছে জানতামই না। এখন তো আমি সাইকেল চালিয়েই অফিসে যাই। প্রথম প্রথম একটু অসস্তি লাগতো। কিন্তু আগে তো বেঁচে থাকা, নাকি? এই এক মাসেই বেশ বুঝতে পারছি সাইকেল চালানোর উপকারিতা। পায়ের মাসলগুলো জানান দিচ্ছে যে তারা নতুন করে গড়ে উঠছে। ওজন বেশ কিছুটা কমেছে। এভাবে চলতে থাকলে ফিট হতে বেশিদিন লাগবে বলে মনে হয়না। গাড়িটা এখন বলতে গেলে গ্যারেজেই পড়ে থাকে। সেদিন ভাবছিলাম সবাই কেন একটা করে সাইকেল কিনে ফেলে না। কি দারুণ একটা ব্যাপার হতো তাহলে। ঢাকা যেন তখন যাদুর শহরে পরিনত হতো। রাস্তায় কোন জ্যাম থাকতো না, থাকতো না কালো ধোয়ার প্রাচুর্য। প্রান ভরে শ্বাস নেওয়া যেত শহরের বুকেই। সেই সাথে সবাই কতো ফিট থাকতো। এখন তো অনেক দেশেই সাইকেল বিপ্লব চলছে। আমাদের দেশেও অনেক মানুষ এখন সাইকেল বেছে নিচ্ছে। সাইকেল এর ক্লাব হচ্ছে। এটা আরো ছড়িয়ে দেওয়া উচিৎ। তাহলে আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো, সেই সাথে পরিবেশ দূষণ না করে অন্যকেও সুস্থ থাকতে দিতে পারবো। তাই আসুন সাইকেল চালাই, নিজেও সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




