আমার একটু শান্তি চাই ।
অনেক টাকার শান্তি নয়!
চকচকে গাড়ি, দালান কৌঠা কিংবা নারীর সঙ্গ নয় ;
হারিয়ে যাওয়া কিশোর বেলার সাদা কালো শান্তি চাই ।
আমার একটু শান্তি চাই ।
সমুদ্দুরের আদর ভরা জৌৎস্না মাখা শান্তি চাই।
আমি একটু হাসতে চাই !
যে হাসিতে মাথার ভেতর নিউটনের সূত্র নেই;
Energy আর Mass এ ভরা গোলকধাঁধার হিসেব নেই;
লাখে লাখে কোটি করার জীবন খেলার অঙ্ক নেই !
একটি টাকা সযতনে পকেট পুরার শান্তি চাই।
আমার একটু শান্তি চাই ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


