আশ্চর্য এক মোহে ডুবে আছে সব।
খ্যাতির মোহ, টাকার মোহ, নেশার মোহ...!
মোহটা কেটে গেলেই বুঝতে পারি
কতটা ক্ষুদ্র আমি,
আমার ইগো,
আমার প্রতিদিনের সকাল বিকেল ছুটে চলা,
প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যে বলা,
নাই নাই এর সংসারে অস্তির প্রতিযোগিতায় মেতে থাকা!
জেনে শুনে প্রতিটি আজ ধ্বংস করা -
কোন এক আশ্চর্য কালকের স্বপ্নে!
মোহটা কেটে গেলেই বুঝতে পারি -
কতটা ক্ষনস্তায়ী আমি।
সব শেষ হবে একদিন - ইগো, নেশা, অস্তিরতা!
সব শান্ত হবে একদিন!
সময় হবে চলে যাবার!
থামিয়ে দেয়া হবে আমাকে।
আর
মোহটা কেটে গেলেই সাক্ষী হবে ইতিহাস
একদিন কেউ ছিলো -
এখন নেই!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


