somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশটা ঈদ, কাঞ্চন ও আটশ চল্লিশ টাকা

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদে একবার চুরাশি টাকা সালামী পেয়েছিলাম!
ঐদিন মনে হয় টাকাগুলো চুরাশি বার গুনেছি।
রাতে ঘুম থেকে জেগে উঠে ও গুনেছি।
নতুন নোট গুলোর কচ-কচ শব্দ টা এখনকার মত ডেফিনিটলি এতো প্রফেশনাল ছিলো না!

ঈদের সময় তখন কিছু প্ল্যান আগে থেকে করে ফেলতাম।
প্ল্যান ভালো না মানে ইনকাম ভালো না।
জি ডি পি ডাউন।

প্রথমে বের করতাম কোন কোন আত্মীয় টাকা দিবে আর কাদের বাড়িতে প্রথম দিন যেতে হবে।
কিছু কিছু আত্মীয় টাকা দিবেনা।
ওরা অপশনাল।

সেইবার টাকা আরও বেশি পেতাম যদি সকালে একটা ভুল প্ল্যান না করতাম।
চাচা ঈদের জামাত পড়ে ঘরে আসার আগেই আমি চাচার ঘরে হাজির।
ভাবছিলাম একলা পেয়ে ইনকাম বেশি হবে!
চাচা নাই টাকাও নাই।
একটা টাস্কির মত খেলাম -
বড় সাইজের !

তার ও অনেক আগে একবার কাজের ছেলে কাঞ্ছন কে নিয়ে বেরিয়েছি এক খালার বাড়িতে যাবো।
অর্ধেক গিয়ে আমি কাঁই কুঁই করতেছি।
সব রাস্তা একরকম একরকম লাগে!
কাঞ্চন জিজ্ঞেস করে কি হল খালার বাসা কোথায়?
আমি বললাম “রাস্তা হারায় ফেলছি।
কোন দিকে যাব বুঝতেছিনা!"
কাঞ্চন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
তার চোখে মুখে মায়া।

টাকা গুলো দিয়ে কি করেছি ঠিক মনে পড়েনা!
তবে এতটুক জানি প্রত্যেকদিন টাকা গুলো গুনতাম।
কয়েকবার করে গুনতাম।
ঘটনাটা ভাবলে - দুই টাকার নতুন নোটের দোয়েল পাখিটা এখনো চোখে ভাসে।
এতো সুন্দর নোট কি কোনও দেশে আছে?
মনে হয় না।

চাচা মারা গেছেন অনেক আগে ! কাঞ্চন সেই কবে অন্য কোথাও চলে গেছে।
এরপর কত জন এলো গেলো ! কত ঈদ গেলো! কতবার ডলারের দাম উঠা নামা করেছে, এই হাতে কত টাকা খরচ করছি, কিন্তু সেই চুরাশি টাকার ভেলু আমার কাছে এতটুকু কমেনি!
ইচ্ছে করছে আবার কাঞ্চন কে নিয়ে বের হই।
বিশ্বাস কর কাঞ্চন এখন আমি অনেক বড় হয়েছি, খালার বাসা ঠিক ঠিক চিনব।

আজ হঠাৎ হিসেব করে দেখলাম দশ টা ঈদ আমি মিস করে ফেলেছি!
এতো বার দেশে যাই ঈদ টা কেমনে কেমনে মিস হয়ে যায়।
ভাবতেই অবাক লাগে দশ টা ঈদ।

কাঞ্চন তুই কি ফিরে আসবি ?
দেশের সব আত্মীয়র কাছে আমার আটশ চল্লিশ টাকা যে পাওনা রয়ে গেলো!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×