ইসু সব হিসু দেয় জঙ্গীর চাদরে,
দেশটা যে ভরে গেলো শিক্ষিত বাদরে!
রিকশা চালায় বলে বাপও তার জঙ্গী
মম, ডেড, সাউথের গোটা দেশ সঙ্গী।
বক মরে ঠাডারে দোষী টিয়া ময়না
তেল দেয়া চামচারা সত্যিটা কয়না।
বাদর ও তো মুখ চায় লজ্জার আয়নায়,
বনটা শহর হবে বিদ্যুৎ ও কয়লায়।
যথেষ্ট এগারো বাঘ তাও খেলে ক্রি-কেট
মুখটা দেশেই আছে জানিনা কোথায় পেট!
চুপ থাক হাদারাম কেটে নেব জিব্বা,
সুবিধার দেশে সব কিউটের ডিব্বা!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


