কুরবানী ব্যাপারটা মূলতই খুব কঠিন একটা কাজ। এটা করতে গেলে জীবনটা প্রায় ওলট পালট হয়ে যাবে। যে দেশ দূনিয়া দেখতেছি তা তছনছ হয়ে যাবে। সবই বদলে যেতে বাধ্য কুরবানীর কারনে।
.
ঘেঁটে ঘুটে যতদূর বুজলাম কুরবানী ব্যপারটা এই রকম: নবী ইব্রাহীম (আ
.
তো নবী ইব্রাহীম (আ
.
সারা বছর এমন সাংঘর্ষিক ক্ষেত্রে নিজের ইচ্ছা বা প্রবৃত্ত্বি গুলোকে কুরবানি করতে পারলেইতো বছর শেষে পশু জবাই দিয়ে আরাম করে খাওয়া যায়। সেলিব্রেট করা যায় ব্যাপারটা। যেমন, যখনি মন বলছে দুই পুরিয়া ঘুঁষ খেয়ে থাইল্যান্ড গিয়ে বডি ম্যাসাজ নিবো তখনি সেই ইচ্ছা কুরবানি দিলাম। রডের জায়গায় বাঁশ, সিমেন্টের জায়গায় বালি, দুধের মধ্যে ডিটারজেন্ট, রাস্তা ভরা চান্দাবাজি, অফিস ভর্তি ঘুঁষ, ব্যাংক ভর্তি খেলাপি লোন সবইতো নিজের ইচ্ছায়! কোথায় কোন কুরবানি নাই। নিজের প্রবৃত্ত্বিতে একটা পাথরও না মেরে লিকার খেয়ে বরং পিত্তে পাত্থর জমাইলাম। এর পর আরব দেশে গিয়ে শয়তানরে পাথ্থর মেরে চমকে দিচ্ছি। শয়তান ভাবতেছে সারা জীবন ইয়ার দোস্তের মত চললাম। তুই ব্যাটা হজ্জ্বেও আসছস আমার টাকায়, কোথায় এক সাথে বসে চা সিগারেট খাবো, তা না। ব্যাটা মারতেছস পাথ্থর!!’
.
পুর আয়োজনটাকেই আমরা দারুন ইন্টারেস্টিং করে তুলছি! এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল দিচ্ছি, সেটা খেয়ে তারা যখন অসুস্থ হয়ে ওষুধ খাবে সেই ওষুধও বিষাক্ত করে প্রজন্ম পঙ্গু করছি। কিছু টাকা পয়সা ছড়িয়ে বিচার আচারও বন্ধ করে দিচ্ছি! এই কু-কাজ, লোভ আর প্রবৃত্তির টাকা দিয়ে আবার বছর বছর পশু জবাই দিয়ে নিজের কুপ্রবৃত্ত্বি কুরবানির সেলিব্রেট করছি! কোথাও কোথাও আবার সেই গরু ছাগলটাও ছেলের বউয়ের বাড়ি থেকে আদায় করে জবাই করতেছে!! খুবই ইন্টারেস্টিঙ! ঘটনাটা যেন এমন- কোন টুর্নামেন্টে একটা দল সব ম্যাচেই গো হারা হারলো, তবু ও চ্যাম্পিয়ন হওয়া উৎযাপন করতেছে!
.
যাই বলি, সবার জন্যেই কুরবানিটা আসলে কঠিন, গরু জবাই না। হালকা করি লিখাটা একটু। ধরেন বউ যদি আপনাকে সাবেক বান্ধবীর সংখ্যা জিজ্ঞেস করে বসে- শিল্পীর ছোঁয়ায় মিথ্যা বলার প্রবৃত্ত্বিটা আপনি কি দমন করতে পারবেন তখন?”
.
তো যাই হোক। ঈদ মোবারক।
.
08122019
#Afnan_Abdullah

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


