somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারবালার কাফেলা

০৬ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোরাত নদীতে কোনো বাঁধ ছিল না। কিন্তু ৭ই মহররম, কমান্ডার উমর ইবনে সা’দ তার বিশাল বাহিনী নিয়ে নদীর প্রবেশপথগুলো আটকে দিলো। ফোরাতের পানি আর ইমাম হোসাইন (রা) এর কাফেলার মাঝে দাঁড়িয়ে গেলো ত্রিশ হাজার সৈন্যের একটি সেনা ব্যূহ। পিপাসা, ক্লান্তি, এবং ধীরে ধীরে মৃত্যুর হাহাকার শুরু হলো কাফেলার ভেতরে। এর চার দিনের মাথায় তারা হোসাইন (রা) - এর অর্ধমৃত কাফেলার উপর পূর্ণশক্তিতে আঘাত হানে।

ইমাম হোসাইনের সৎ ভাই আব্বাস ইবনে আলী তাঁর দলবল নিয়ে সেনা প্রহরা ভেদ করে পানি আনতে যান রাতের বেলায়। আশা করেছিলেন, আঁধারে সা’দের বাহিনী খেয়াল করবে না। কিন্তু ইয়াজিদের সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের গোয়েন্দা বিভাগ। কুফার বিদ্রোহীদের সঙ্গে ইমাম হোসাইন (রা) এর চিঠি চালাচালি থেকে শুরু করে তাঁর মক্কা থেকে কুফা যাত্রার প্রতিটি পদক্ষেপই ইয়াজিদের সেনারা জানত।

মুসলিম ইবনে আকিল আগে কুফায় আসেন হোসাইনের পরিকল্পনা সহযোদ্ধাদের বোঝাতে। উদ্দেশ্য ছিল কুফার নেতাদের নিয়ে জনমত গড়ে তোলা। সেই পরিকল্পনা অনুযায়ী হোসাইন (রা) মক্কা থেকে রওনা দেন পরিবারসহ, যাতে প্রমাণ হয় তিনি যুদ্ধ নয়, ন্যায়ের সংলাপে যাচ্ছেন। স্ত্রীরা, সন্তানরা, শিশু এবং বৃদ্ধরাও ছিলেন কাফেলায়।

কিন্তু দক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুফার গভর্নর ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিল এবং তাঁর কুফার সমর্থকদের গ্রেফতার করে দ্রুত বিচার ও হত্যা করেন। এদিকে হোসাইন (রা) পরিকল্পনামাফিক যাত্রা করেন এবং কারবালা প্রান্তরে পৌঁছে পড়েন সা’দের অবরোধে। সেই অবরোধে, রাতের আঁধারেও সেনাপ্রহরা ফাঁকি দেওয়া ছিল আব্বাস ইবনে আলীর জন্য অসম্ভব। অবরোধ ভেদ করে পানি আনতে গিয়েই তিনি শহীদ হন।

ইমাম হোসাইন (রা) - এর কাছে ইয়াজিদের দাবি ছিল একটাই - স্বীকৃতি। শূরা পদ্ধতি বাতিল করে পরিবারতন্ত্রের মাধ্যমে খিলাফত দখল করেছিল ইয়াজিদ, যা অনেকেই মেনে নেয়নি। সীমাহীন দুর্নীতি, ব্যক্তিগত ভোগ-বিলাস, দমন - পীড়নের শাসন পোক্ত করতে হোসাইনের স্বীকৃতি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

কারবালা প্রান্তরে, হোসাইন (রা) - এর শিশু পুত্র আলী আসগর যখন পানির অভাবে ডিহাইড্রেশনে মারা যাচ্ছিলেন, তখনও তাঁর সামনে ছিল ইয়াজিদের পক্ষ অবলম্বনের প্রস্তাব। তিনি এবং তাঁর দল রাজি হননি। দশম দিনে ইবনে জিয়াদের নির্দেশে সা’দ বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ শুরু করেন। ইয়াজিদের হুকুম ছিল: স্বীকৃতি না দিলে হোসাইনের কেউ যেন বেঁচে না ফেরে। আর শুধু পানি ছাড়া মরলে সেটা বিদ্রোহ দমন বলে চালানো যাবে না। প্রায় একশ জন নারী, পুরুষ ও শিশু - অর্ধমৃত, পানিশূন্য, ক্ষুধার্ত তাঁদের উপরে হামলে পড়লো ত্রিশ হাজার সৈন্য। হোসাইন (রা) - এর কোলে থাকা অবস্থায় শিশু আলী আসগর তীরবিদ্ধ হয়ে শহীদ হন।

শেষের দিকে হুর ইবনে ইয়াজিদ নামে একজন কমান্ডার ইবনে জিয়াদের দল ত্যাগ করে ইমাম হোসাইনের দলে যোগ দেন। তিনিও দশম মহররমে সা’দের বাহিনীর হাতে শহীদ হন।

ইয়াজিদের দশা আজকের ই জরাইল এর মত। বা যেকোন ফ্যাসিস্ট সরকারের মতই। দেশের বড় বড় মানুষদের কাছে তার একটাই দাবি - ‘আমার সব অপকর্ম মেনে নাও, বিবৃতি দাও। না হলে আয়না ঘরে যাও, ঘুম হয়ে যাও, বিদ্রোহী হও, বোমা খাও, মরে যাও।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×