somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন-গুমের জন্যে হাসিনা সরকারকে আমরা ক্ষমা করছি না কেন!

০১ লা নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Forgive but not Forget. মাদিবার বিখ্যাত বাণী।

২৩ থেকে ২৫ হাজার মানুষকে খুন-গুম করার পরও পরাজিত বর্ণবাদী সরকারের খুনি অফিসারদের ক্ষমা করে দিয়ে ছিলো নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)। ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চলেছিল এই দুর্বিষহ বর্ণবাদী শাসন। ২৭ বছর জেল খেটে আসা নেলসন ম্যান্ডেলা ওদের ক্ষমা করতে পারলেও আমরা ১৭ বছরের খুন-গুমের জন্যে হাসিনা সরকারকে ক্ষমা করতে পারছি না কেন! এর উত্তর এতটুকু পড়ে যা মাথায় আসছে পুরাটা পড়লেও তাই আসবে।
.
দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর বর্ণবাদী সরকারকে ক্ষমতা থেকে নামানোর পর ANC ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি (TRC) গঠন করেন। এর উদ্দেশ্য পরাজিতদের বিচার করা ছিলো না। এই কমিশনের কাজ ছিলো সত্য অনুসন্ধান করা। বিচার ছাড়া রিকনসিলিয়েশন হবে না। আর বিচারের জন্যে সত্য অনুসন্ধান লাগবেই। খুন এবং গুমের সাথে জড়িত বর্ণবাদী সরকারের লোকজন, পুলিশ আর আর্মির অফিসার যারা সরাসরি হত্যা যজ্ঞে জড়িত তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে The Promotion of National Unity and Reconciliation Act, 1995 এর অধীনে। এই ক্ষমা ছিলো সত্য বলার আর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিনিময়ে।
.
তো আমরা কেন ক্ষমা করতে পারছি না! কারণ এখানে তো কেউ ক্ষমাই চাচ্ছে না। দু’হাতে খুন-খারাপি করে লুটের মালসামাল নিয়ে পরাজীত শক্তি বৈদেশিক বিলাসে ঢুকে গেছে। চুরির টাকায় লোক ভাড়া করে রাজনৈতিক গণ্ডগোল পাকাচ্ছে, অনলাইনে বট কমেন্ট করাচ্ছে, সাংবাদিক ও লবিস্ট কিনছে। আর সর্বক্ষণ আরো খুনের হুমকি দিচ্ছে! কী বিন্দাস জমিদারী জীবন।
.
অপরাধবোধ আসে বিচার থেকে। বিচার বা সামাজিক শাস্তির প্রক্রিয়া ছাড়া “guilt response” সক্রিয় হয় না। যখন সমাজ অপরাধীর জন্য জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়, তখন মস্তিষ্কে “moral disengagement” ঘটে — অর্থাৎ মানুষ নিজের অপরাধকে যুক্তি দিয়ে বৈধ করতে শেখে, এবং অপরাধের পুনরাবৃত্তি বাড়ে। বিচার আচরণ না থাকলে ১৪শ না, ১৪ কোটি খুন করলেও কোনো অনুশোচনা আসবে না। বরং পাখি শিকারের মতো অহংবোধ বাড়বে। স্বাভাবিক। যখন কেউ বুঝে যায় যে তার অপরাধের বিচার হবে না, তখন সে self-righteous dominance এ ভোগে। এক বছরে অন্তত দশটা বিচারও যদি শেষ করে রায় কার্যকর করা যেত, অডিও-ভিডিও বার্তাগুলো ভিন্ন রকম আসতো।
.
না হলে কোনো বিচার, না উদ্ধার হলে কোনো চুরির মাল।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×