বাজার থেকে আব্বু কিনে আনলো
তেলাপোকা মারার চক,
আম্মু তা দিয়ে শুরু করল
তেলাপোকা মারার শখ ।
আম্মুর এই কাজের সময় আসলো সেখানে
পাশের বাসার Ponty ,
আম্মুকে দেখে জিজ্ঞাসা করে
কি করেন আন্টি?
আম্মু তেলাপোকা মারার কথা বলল তাকে ,
সেও বলে , জানেন আন্টি ?
আমাদের বাসাতেও আছে ফাঁকে ফাঁকে।
সেও শুরু করলো আম্মুর দেখাদেখি,
বাসার কোথাও আঁকতে রাখলো না আর বাকি।
পরদিন সকালে বাসায় পাওয়া গেলো
মৃত তেলাপোকা ঊনিশ কুড়ি ;
Ponty এসে বলে আমাদের বাসায় ,
একটাও যায়নি মারা , থুড়ী !
আম্মু বলে , চক ব্যবহার করেছো কোনটা ?
ও বলে , কেনও ! যেটা দিয়ে প্রতিদিন লেখে আমার ছোট বোনটা ।
(অভিজ্ঞতাকেই ছন্দ আকারে প্রকাশের চেষ্টা করলাম, যা আমি ছোট থাকা অবস্থায় সত্যি ঘটেছিল যখন এ চকের প্রচলন কম ছিল।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


