দরজাটা আস্তে করে বন্ধ করলাম যাতে কেউ টের না পায়, এরপর আলোটা দিলাম নিভিয়ে। শুধু ডিম লাইটটা জ্বলবে আর পার্টির পরিবেশ তৈরি করার জন্য চার্জ লাইটা বিছানার উপর একটা পাতলা রঙিন কাপড়ে জড়িয়ে রাখলাম। এখন প্রথমে মৃদু ভলিউমে গান ছাড়তে হবে। তবে এরপর আওয়াজটাকে জোরালো করতে হবে (সেন্সর: কি গান সেটা বলা যাবে না সেটা বাংলা হিন্দি বা ইংরেজিও হতে পারে)। , এক এক করে সবাই হাজির হলে শুরু হবে লেট নাইট ডিজে পার্টি।
আমি চু্প, বিছানার উপর শুধু অপেক্ষা।
তেলুর(তেলাপোকা) সাহস বেশি তাই তাকে আগে দেখা গেল আমার প্রাণীবিদ্যা বইয়ের চিপা গলিটা দিয়ে বের হয়ে আসতে। তারপর এলো টিকিটা ( মহিলা টিকটিকি) টিক টিক আওয়াজ করে। ইঁদুটা (ইঁদুর) বের হয়ে আসতে নিয়েছিল কিন্তু টিকির আওয়াজে একটু ভয় পেয়ে আবার বুক সেলফের পেছনে পালাল।
গানের সাউন্ড বারিয়ে দিলাম। চিকুটা (চিকা) তা শুনে পেটটা নাড়তে নাড়তে বের হয়ে আসলো আলমারির পেছন হতে, এবার সাউন্ড ফুল। নেতাটা যেখানে উপস্থিত, তাই এবার ইঁদুটা সাহস নিয়ে বের হয়ে এলো।
মাকুর(মাকড়শা) দেখা নেই কি হলো তার! কালকে-তো বলল আসবে। আমি চিন্তায় পড়ে গেলাম আমার বোন বাসায় নেই বলে তার কি মন খারাপ ভয় দেখানোর মানুষ নাই এই ভেবে?
ওহো মশুকে (মশা) আবার এসব পার্টিতে আসতে বলা লাগে না তিনি সপরিবারে সবসময় সবার আগে উপস্থিত থাকেন। শুধু চাই তার ড্রিংস হিসেবে এক ফোঁটা বি পজিটিভ রক্ত তা খেয়েই তিনি আবার সবসময় টাল হয়ে থাকেন (উল্লেখ্য: এই বাসার সবার বি পজিটিভ)।
আর লিকাটা (পিপীলিকা) খুবই সময়ানুবর্তীতা মেনে চলে তাই প্রথমে আসতে চাইছিল না আমি বললাম মিষ্টির ব্যবস্থা আছে তাই সে রাজি হলো।
ফুল ভলিউমে গান চলছে। পুরু-দমে শুরু হয়ে গেল আমার ডিজে পার্টি উইথ পোকা-মাকড়ের ঘরবসতি।
ইতিমধ্যে তেলুটা আমার মাথার দুইখান ক্লিপ দিয়ে রণ-পা বানিয়ে ফেলেছে, তা দিয়ে তিনি তার কেরামতি দেখাচ্ছেন।
চিকুটা আমার কপালে একবার চুমু দিয়ে গেল এমন একটা আয়োজন করেছি বলে, আমি কিছু বললাম না। তিনি এবার একলাফে আমার ডে-সেন্ট টেবিলের উপর লাফ দিলেন গানের সাথে তাল মেলাবার জন্য। সাথে সাথে আমার টেবিলের উপর রাখা ফুলদানিটা পানি ও মানি প্লান্ট গাছ সমেত কাঁথ হয়ে গেল। টিকিটা শুধু আওয়াজ তুলে সবার সাথে তাল মেলাবার চেষ্টা করছিল। ইঁদুটা তার বাচ্চাদের নিয়ে ভালোই নাচে মেতে গেছে দেখতেছি।
খাবার খেয়ে আর নাচন-কুদন করে তারা মোটামুটি টায়ার্ড। এবার যার যার আস্তানায় ফেরার পালা।
তাই শেষে সবাই সবাইকে জানালাম,
HAPPY NEW YEAR
(বি.দ্র. : আজকের পার্টিতে পরিবেশিত খাবারে মরণ ফাঁদ পাতা থাকবে যা আম্মুর দেয়া। তাই উপরে্র উল্লেখিত কেউ যদি আমার এই গল্পটা ফেসবুকে পড়ে থাকেন এই মুহূর্তে তাহলে সবাইকে মানা করে দিবেন যাতে আমার ডিজে পার্টিতে না আসে।)
আমি যেহেতু নতুন ব্লগার তাই দেরিতে হলেও শুভেচ্ছা জানালাম সবাইকে।এটা একটি রম্য গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


