আহ!! কি শান্তি ছিল ঐখানে
কেন যে, বাবা এমনটা করল!!!
ভালো লাগে না।
ওরা কি আমার বন্ধু হবে?
ওদের চোখে মুখে কেমন হিংসা আর স্বার্থপরতার ছায়া।
কৈ একবারও তো এই নতুন মুখের সাথে কুশল বিনিময় করতে এলো না।
নাহ্! ওরা মনে হয় ম্যানার বলে একটা ব্যাপার আছে তার সাথে পরিচিত না।
দু’একজন যাও মুখ তুলে তাকাল কিন্তু কথা বলল না।
এরা হবে আমার বন্ধু????
নাহ্! আর ভাবতে পারছিনা............
প্রতিদিন স্কুলে যাই আর এসব ওলটপালট কথা ভাবি আমি।
আজ প্রায় এক মাস হল নতুন স্কুলে ভর্তি হয়েছি কিন্তু কারো সাথে মিশতে পারলাম না।
আমি বরাবরই মিশুক প্রকৃতির মেয়ে কিন্তু এটা কি হল আমার............
কতো অজানা পরিবেশের সাথে কতবার নিজেকে মানিয়ে নিয়েছি। পেরেছি , কিন্তু আজকে পারছি না কেন!!!!
মনে মনে আমার প্রিয় বাবাকে একশ’ একবার বকা দেই।
কেন শুধু শুধু বাসা বদল করল?
তা না করলে আমার আজ এ অবস্থা হতো না।
স্কুলে যেতে ভালোই লাগে কিন্তু এই নতুন স্কুলে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছি না।
প্রতিদিন স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলের পথে রওনা দেই আর ঘণ্টা বাজলেই মুক্তি................
আগে স্কুলের দপ্তরিকে কতো বকতাম আগে কেন ঘণ্টা বাজায়।
আরও কিছুক্ষণ friend এর সাথে পেছনের বেঞ্চে বসে মজা করা যেত। ঘণ্টা বাজলেই তো ওরা যার যার বাসায় চলে যাবে আবার সকাল হলে দেখা হবে।
কিন্তু আজকাল ঘণ্টা কেন আগে দেয় না তা নিয়ে সারা ক্লাস জুড়ে ভাবি।
আচ্ছা ওরা কি আমাকে মিস করছে?
মনে হয় হ্যাঁ।
কি কান্নাটাই না কেঁদেছিল ওরা।
আমাকে-তো নতুন স্কুলে ভর্তি হতেই দিবে না।
কিন্তু কি করার, আমার বাবার এক কথা আমি আমার ভাই যেখানে বাড়ি করেছে সেখানে গিয়ে তার কাছাকাছি থাকব।
তাই বাবার এই রক্তের টানের কাছে আমার বন্ধু টানটা হার মানল।
তাই এয়ারপোর্টের খুব কাছেই এক চারতলা বাসা ভাড়া করতে হল।
* * * * * * * * * * * * * * *
আমার এই মন খারাপের রোগটা যেন শারীরিক রোগ হিসেবে ধরা দিল।
আজ শরীরটা এমন গুলিয়ে আসছে কেন?
মনে হয় জ্বর আসবে।
-আম্মু আজ স্কুলে যাব না প্লিজ।
ওখানে গেলে জ্বরটা আরও বেড়ে যাবে
-হোম-ওয়ারক কর নাই তাই না!!
-তা কিছুটা করা আছে
-তোমাকে আজকে যেতেই হবে।
সুলতান স্যারের বেতের বাড়ি খেলে জ্বর সুড় সুড় করে পালাবে।
নাহ্ আম্মুটা যে কি!!
কিছুতেই ম্যানেজ করা গেল না,
ম্যানেজ করা গেল না সুলতান স্যারের বেতের সপাং সপাং আওয়াজটাও।
আমার ছোট্ট হাতে মোটা বেতের দাগ নিয়ে কি করার বাড়ি ফিরে আসতে হল।
ওরা আজকে কি যেন বলছিল?
ও মনে পড়েছে, পুরানো ঢাকায় একটা বাড়ি গতকাল হেলে পড়েছে। পুরনো বাড়ি ছিল।
আমিও পেপ্যারে পড়েছি।
বিছানার সাথে এই ভাবতে ভাবতে আমি স্কুলের ড্রেসটা না খুলে শরীরটা মিশিয়ে দেয়ার চেষ্টা করলাম।
জ্বরটা মনে হয় বাড়ছে।
এক ফাঁকে আম্মু মনে হলো দেখে গেল মেয়ের কান্ড।
ব্যাগ একদিকে, মোজা একদিকে , জুতা একদিকে আর আমি “দ” এর মতো বিছানায় শুয়ে আছি।
নাহ্ একে আজ কিছু বলা যাবে না। এমনেতেই স্কুলে যাওয়ার আগে মেজাজ গরম ছিল।
আম্মু মনে হয় তাই ভেবে আমাকে না ডেকে তাঁর কাজে চলে গেলেন।
* * * * * * * * * * * * * *
বেতটা দু’টুকরা করে ফেলল মেয়েটা।
-এই তোর এতো বড় সাহস!!!( হুঙ্কার )
মেয়েটার চুলের ঝুটি ধরার জন্য স্যারের হাতটা ভয়ঙ্কর ভঙ্গীতে ছিটে আসতে লাগল।
নাহ্ এবারো মিস।
মেয়েটা এবার স্যারের হাত ধরে একটা মোচড় দিল আত্মরক্ষার জন্য ক্যারাটে স্টাইলে।
-আঁউ!!!
এই তোরা দাড়িয়ে আছিস কেন? ধর ওকে।
এই পুচকো মেয়ে এত শক্তি পেল কোথা থেকে!!!
আমাকে মেরে ফেললরে.....................
-মারের কি দেখছেন স্যার,
আমাকে মারার সময় খেয়াল ছিল না!!! আমারও ব্যথা লাগতে পারে????
আমার হাতের তালুতে লাল রেখাগুলো আঁকার আগে খেয়াল ছিল না???
এখন মজা বোঝেন।
স্বপ্নতেই যেন আমার দাঁত গুলো দু’ঠোঁটের মাঝ দিয়ে ঝিলিক দিয়ে উঠলো।
* * * * * * * * * * * * * * * * * * *
বুম্ বুম্
বুম্ বুম্
বুম্ বুম্
হায় খোদা কি হল?
আমার ঘুম ভেঙ্গে গেল।
আমি এক দৌড়ে আম্মুর কাছে চলে গেলাম।
-আম্মু চলো তাড়াতাড়ি বাড়ি ভেঙ্গে যাচ্ছে।
আম্মু আমাদের এখনি নামতে হবে, এখনই হেলে পড়বে
আম্মু চোখে অবাক চিনহ্ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
-আম্মু তোমাকে না বললাম বাড়িটা ভেঙ্গে যাবে!!!চল তাড়াতাড়ি
-কি হয়েছে তোর? পাগল হলই নাকি???
-না আম্মু এখন কথা বলার সময় নাই।
আমি যতই আম্মুর হাত ধরে টানাটানি করিনা কেন, আম্মু বিছা্নায় অনড় হয়ে বসেই রইলেন।
-কি বলছি তোমাকে শুনতে পাচ্ছো না!! আওয়াজটা কি শুনতে পাচ্ছো না!!! বাড়িটা একটু পরে হেলে পড়বে।
এবার আম্মু মেয়ের কথার মাথা-মন্ডু কিছু বুঝতে পারলেন।
-ধু্র পাগলি, ওটাতো তপোত ধবনির আওয়াজ।
-মানে?
-মানে কোন দেশের রাষ্ট্র প্রধান আসলে কামান দাগিয়ে আওয়াজ করা হয় সম্মান প্রদর্শন করার জন্য। বুঝলি ?
-ওহ্ বাঁচা গেল আমরা কেউ মারা যায়নি
-মরবো কেনরে পাগল? তোর জ্বরের ঘোরে কি যে হলো
আয় কাছে আয়।
আম্মু আমাকে বুকের কাছে টেনে নিলো ।
আমার ধুক ধুক আওয়াজটা যেন আম্মুর শরীরের সাথে মিশে যেতে থাকল আস্তে আস্তে ,
ঠিক যেমন করে আগে মিশে যেত.....................
( ঊল্লেখ্যঃ এই তপোতধ্বনি দিয়ে কেমন করে সম্মান দেখান হয় তা আজও আমার মাথায় ঢোকে না। আর এই ঘটনা কাল্পনিক নয় এটা আমার সাথে সত্যই ঘটেছিল। তবে স্যারের মারটা কাল্পনিক )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


