somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*!* হ্যালুসিনেশন *!*

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্টারের এই সময়টা ঘরে বসে বসে ঝিমানো ছাড়া জুলির আর কোন কাজ থাকে না। তার উপর কয়দিন ধরেই তীব্র তুষার পাতে রাস্তাগুলো সব বন্ধ। আবহাওয়া অফিস থেকে বারবার সতর্ক করে দিচ্ছে এই তুষার পাতের সময় কেউ যেন বাইরে বের না হয়। তাই কেউ জরুরী প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। শুধু সিটি কর্পোরেশনের গাড়িগুলো ছাড়া তেমন আর গাড়ি দেখা যাচ্ছে না রাস্তায়।



জুলি আপন মনে ফায়ার স্টোভটার পাশে রকিং চেয়ারটাতে বসে বসে উল দিয়ে সোয়েটার বুনছে। তার বাড়ির পরিচালিকা আইরিন রান্নাঘরের হাতের কাজগুলো সেরে ফেলায় ব্যস্ত। এই দুজন মানুষ ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। তবে জুলির ভাইপো সায়ান মাঝে মাঝে ফুপুর খোঁজ খবর নিয়ে যায়।



জুলির বয়স পঁয়তাল্লিশের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। বিয়ে থা করা হয়নি। তাই এই বাড়িটাতে এই লিলি আর সে ছাড়া তৃতীয় কোন প্রাণী থাকে না।



তবে জুলির শোবার ঘর কয়দিন ধরে এক জোড়া লাভ বার্ড পুষতে শুরু করেছে।


আইরিন জানে কয়দিন পরে সে এই জোড়াকে উড়িয়ে দিবে। প্রতিবারই জুলি এক জোড়া কিনে এনে কয়দিন পরে তা উড়িয়ে দেয়। কিন্তু কেন এমন করে সে বুঝে পায় না।


জুলির আপন মনে গুনগুন করতে থাকে ছোটবেলার একটা রাইম। তার মাঝে ছেদ পরে ডোর বেলের শব্দে।


সে জানালার দিকে তাকায়। বাইরে বাতাসের বেগটা একটুও কমেনি। বাতাসটা কিছুক্ষণ পর পর তার শিস দেবার মাত্রা যেন বাড়িয়ে যাচ্ছে। তুষারের কণা এসে জানালার গ্লাসে বাড়ি খেয়ে জল হয়ে তা গড়িয়ে পরে যায় রুমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে।


এমন আবহাওয়ায় কারো বাইরে বের হওয়ার প্রশ্নই আসে না। তাই জুলি লিলিকে না ডেকে নিজেই রকিং চেয়ার থেকে উঠে যায় দেখার জন্য।


জুলি দরজা খুলে দেখে তার প্রতিবেশী হিরা হুড দেয়া একটা রেনকোট পরে বাইরে দাড়িয়ে আছে। জুলির মনে হচ্ছে এটা হিরার নিজের রেনকোট না। হয়তো তার স্বামীর। তার শরীরের মাপের তুলনায় এটা একটু বেশিই বড়।


“জুলি শুনো মম খুব সিক। আমাকে ইমীডিয়েটলি সেখানে যেতে হবে। আমি দু’দিনের মাঝেই চলে আসব। এর মাঝে যদি সিজার আসে তাহলে তুমি ওকে এই খামটা দিও”


হিরা বেশীক্ষণ আর দাঁড়ালো না। জুলিকে কোন কথা বলার সুযোগও দিল না। জুলির চোখে এক রাজ্যের কৌতূহল রেখে সে উল্টো ঘুরে পার্ক করা গাড়িটার দিকে হন হন করে হাটতে লাগল। হাটা বললে ভুল হবে, অনেকটা ফ্রি স্টাইলে দৌড়ানোর মত।


জুলি দরজায় দাড়িয়ে হিরার হেঁটে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগল।


“আরে, যে স্বামী দু মাস ধরে নিখোঁজ সে এই দুদিনের তুষার পাতের মাঝে আসতে যাবে কোন দুঃখে??”


“মেয়েটা আসলেই সিজারকে বড্ড ভালোবাসে”


এই দু’মাসে হিরা একবারের জন্যও বাড়ির বাইরে বের হয়নি। হয়তো তার ধারণা সিজার এসে যদি তাকে না পায়। অথচ এই নিখোঁজের আগে প্রতিদিন মধ্যরাত করে সিজার বাড়ি ফিরত। হিরা না খেয়ে বসে থাকত। সিজার মাতাল হয়ে এসে হিরাকে অকথ্য ভাষায় গালাগাল করত। সাথে চলত গায়ে হাত দেয়া।


অথচ গত দু’বছর আগে যখন হিরারা এই বাড়িটা কিনে এখানে এসে উঠে তখন তাদের একটা সাজানো গোছানো সংসার ছিল। বিকালে বারান্দায় বসে দুজনের চা খাওয়াটা দেখতে দূর হতে জুলির ভালোই লাগত। সে তখন আফসোস করত সংসার নামক মায়ার বাঁধনে সে কেন পড়ল না। সে নিজ বাগানে পানি দেওয়া আর যত্ন করার নামে দূর হতে আড়চোখে নিচু প্রাচীরটার ঐ পাশে হিরা আর সিজারের খুনসুটি দেখত।


কিন্তু হঠাৎ করে কি হল!


বছর ঘুরতে না ঘুরতে সিজার বদলে যেতে লাগল। বাইরের মেয়ে মানুষের নেশা আর জুয়া খেলার নেশা তাকে পেয়ে বসল। সে রাত করে বাড়ি ফিরত আর শুরু করত লিলির উপর অমানুষিক নির্যাতন।


জুলি নিজে দেখেছে সে নির্যাতনের চিনহ হিরার হাতে আর পিঠে। দগদগে শিকের ছেঁকা। জুলির তাকানোটাকে এড়ানোর জন্য হিরা সবসময় ফুল স্লিভ ড্রেস পড়ত। তবুও মেয়েটা ঢাকতে পারত না। হিরা যেহেতু জুলিকে সেধে কিছু বলত না তাই সেও তেমন একটা ঘাঁটাত না।


তবে জুলি বেশ বুঝতে পারত নির্যাতনের যন্ত্রণা থেকে ঐ জুয়ার আসর আর মেয়েমানুষ নিয়ে খেলাকে বেশ অপছন্দ করত হিরা। এসব নিয়ে কথা বলতে আসলে সিজার তার দিকে তেড়ে আসত। তিন মাস আগে হিরার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।



সিজার নিখোঁজ হওয়ার আগে জুলি হিরাকে বেশ সময় দিত বিকালে। তার কখনো একসাথে পাশের শহরে ঘুরতে যেত। আবার কখনো লেকে মাছ ধরতে যেত। আর কিছু করার না থাকলে তারা বাসায় বসে এক সাথে মুভি দেখত।


=====================


তুষারপাতটা কিছুটা থেমেছে।


বাইরে সিটি কর্পোরেশনের গাড়িগুলোর আনাগোনা। পাশাপাশি কিছু মালিকানা গাড়িও দেখা যাচ্ছে। বেশ ঝকঝকে একটা পরিবেশ। পাখিগুলো যেন মুক্তি পেয়ে ডানা ঝাপ্টাবার চেষ্টায় ব্যস্ত। মেঘের আড়াল থেকে সূর্যটা উঁকি দেবার চেষ্টা করছে। সবুজ সতেজ পাতাগুলো আড়মোড়া দিয়ে একগাল হাসি দিয়ে তুষারের আড়াল থেকে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। সকল কিছুই আবার তার রূপটাকে নতুন করে বিকশিত করায় ব্যস্ত হয়ে পড়েছে একটানা তুষার পাতের পরে।



কিন্তু হিরাদের বাড়িটা সেই প্রকৃতির সাথে একটু তাল মেলাচ্ছে না। কেমন যেন পরিবেশটা বেমানান লাগছে। সবার টালি দেয়া ছাদের উপর হতে তুষার গুলো পরিষ্কার করা হলেও হিরার বাসায় সেটা ব্যতিক্রম।


জুলি মনে মনে ভাবছে, “তাহলে কি হিরা সে রাতের পর আর ফেরেনি??”


জুলি তার গরম কাপড়টা গায়ে দিয়ে বের হয়ে পড়ল হিরার খবর নেবার জন্য।


সে হিরাদের লনে আস্তে আস্তে পা টিপে টিপে কিছুটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে এমন সময় পেছন হতে খুব জোরালো কণ্ঠে বাঁধা পরায় জুলি কিছুটা কেঁপে উঠল।


“ম্যাম, অল ক্লিয়ার।”


তুষারপাতের পরে জুলির বাড়ির পানি সরবরাহের নলটা কাজ করছিল না তাই একজন সার্ভিস ম্যান তা ঠিক করতে এসেছিল।


“অহ্‌, মেনি মেনি থ্যাংকস”


“মাই প্লেজার। হ্যাভ আ নাইস ডে ম্যাম”


লোকটা এক গাল হাসি দিয়ে চলে গেল।


জুলি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ির সামনের গেটটাতে আলতো করে ধাক্কা দেয়ায় তা খুলে গেল। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসল কেমন একটা বোটকা টাইপ গন্ধ। জুলি হিরাকে যতটুকু চিনে সেতো ভুলো মনের মেয়ে না। তাহলে গেটটা খোলা কেন?? এমনেতেই এই এলাকায় অচেনা কিছু ভবঘুরের সংখ্যা বেড়ে যাচ্ছে।


লিলি কিছুটা ভয়ে ভয়ে দরজার পাল্লাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল।


“হিরা, আর ইউ দেয়ার?”


জুলি কিছুটা জোরে জোরে ডাকতে লাগল হিরার নাম নিয়ে। খাবার টেবিলের কিছু খাবার সাজানো খুব যত্ন সহকারে। তবে বোঝা যাচ্ছে খাবারটা বেশ কয়দিন আগের। একটা ম্যাঙ্গো ক্যান কাত হয়ে পড়ে আছে টেবিলের শেষ প্রান্তে।


জুলি আস্তে আস্তে লিভিং রুমের দিকে যায়। সেখানে হায়ার প্লেসটার আগুনটা যে, নিজে নিজে নিভেছে তা বোঝা যাচ্ছে।


জুলি খুব অবাক হচ্ছে হিরার এমন বেখেয়ালি আচরণ দেখে।


“আহা! মেয়েটা স্বামীর চিন্তায় অস্থির তার উপর মা অসুস্থ তাই হয়তো ভুলে গেছে সব ঠিকমতো রেখে যাবার কথা”জুলি মেইন দরজার দিকে পা বাড়াবে কিন্তু তার নাকে লাগল আবার সেই বোটকা টাইপের গন্ধটা। এটা খাবার পচার গন্ধ না।


জুলি সেই গন্ধের উৎস ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগল।



গন্ধটা হিরার বেডরুমের কাছে এসে থেমে গেছে। জুলি সেটা বোঝার জন্য পাল্লায় জোড়ে ধাক্কা দিল। এরপর যা দেখল তা জুলি তার নিজ চোখকে বিশ্বাস করাতে পারল না। এছাড়া সে এটা দেখার জন্য প্রস্তুত ছিল না।



হিরা আর তার সিজার খাটের উপর পাশাপাশি শুয়ে আছে। সিজারের নিষ্প্রাণ শরীরটা অনেকটা ঘা ধরার মতো পচে গেছে আর তার শরীর থেকে বের হয়ে আসছে তীব্র গন্ধ। পাশে হিরা আপন মনে শুয়ে আছে তবে তার দেহটা দেখে মনে হচ্ছে এটা কিছুদিন আগে নিষ্প্রাণ হয়েছে।



এরপর জুলির আর কিছু মনে নেই। সে সেখানেই জ্ঞান হারায়।


=========================


“এবারও আপনি সুস্থ। এই নিয়ে তৃতীয়বারের মতো আপনাকে আমি চেকআপ করলাম। আশা করি এবার বাড়িতে ফিরে গেলে আর এখানে আসা লাগবে না”


জুলির দিকে খুব শান্ত গলায় ডাক্তার ডাঃ রবার্ট বললেন। তিনি এমন ভাবে কথা বলছেন যেন জুলি একজন বাচ্চা মেয়ে।


জুলি সেদিন অজ্ঞান হয়ে যাবার পরে ভাইপো সায়ান আর গৃহ পরিচালিকা আইরিন তাকে ধরাধরি করে শহরের মানসিক হাসপাতালে নিয়ে আসে।


“ফুপি, তুমি সুস্থ। একবারে সুস্থ। ওসব তোমার হ্যালুশিনেশন”


“তবে আমি যে হিরা আর সিজারকে দেখলাম............”


জুলির কথাটা শেষ হতে না হতেই হিরা কয়েকটা বেগুনী কালারের অর্কিড নিয়ে রুমে ঢুকল।


“কেমন আছ মিস জুলি? আমার একটা সুসংবাদ তোমাকে জানাতে এসেছি”


জুলি খুব থমথমে গলায় প্রশ্ন করে, “কি?”“সিজার ফ্রান্সিস্কো থেকে ভালো মতোই কনফারেন্স করে ফিরে এসেছে। আর এবারের ক্রিসমাস ভাকেশনটা আমরা আমার মায়ের ওখানে কাটব। ভাবছি ওখানেই এর পরেরবার বাড়ি ভাড়া নিব”


হিরা এক গাল হাসি দিয়ে ফুলটা জুলির হাতে দেয়।


জুলি জানলার বাইরে ম্যাপল পাতার দিকে তাকিয়ে মুখে অস্পষ্ট ভাবে শব্দ করে বলে, “ও”


===============


জুলি সুস্থ হয়ে বাড়ি ফিরে তার বিছানায় শরীরটাকে কিছুটা মিশিয়ে দেবার চেষ্টা করতে থাকে। এমন সময় তার ল্যান্ড ফোনের পাশে একটা খামের দিকে তাকিয়ে সে উঠে বসে।


একটা হলুদ রঙের খাম, যেটা হিরা তাকে দিয়েছিল তুষার পাতের সময়।


সে কাঁপা কাঁপা হাতে এক রাজ্যের ভয় নিয়ে খামটা খুলতে থাকে। ভেতর হতে একটা চিঠির মতো সাদা কাগজ বের হয়ে আসে। সে ভাজ খুলে পড়তে থাকে।


ডিয়ার জুলি,

তুমি আমাকে আর সিজারকে বিছানায় মরার মতো শুয়ে থাকতে দেখে অবাক হয়েছ? অবাক হবারই কথা।


সিজার আসলে নিখোঁজ হয়নি আমি তাকে মেরেছি। কড়া কফির সাথে দু’মাস আগে পটাশিয়াম সায়ানাইড দিয়ে মেরেছি। আর সহ্য হচ্ছিল না ওর এসব জুয়া আর অন্য মেয়েদের সাথে মেশামেশি। অনেক বুঝিয়েছি। শোনেনি। নিজের ভালোবাসার মানুষটাকে কিছুতেই হাত ছাড়া করতে ইচ্ছে হয়নি তাই নিজের কাছাকাছি রাখার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি।


বুদ্ধিটা আমার সেদিন এসেছিল যেদিন তুমি আর আমি মিলে “দি গ্রেট হরাবেল” মুভিটা দেখছিলাম। নায়কটাকে নায়িকা পটাশিয়াম সায়ানাইড দিয়ে তার কৃত কর্মের ফলের জন্য মেরেছিল বলে তোমাকে দেখলাম উল্লসিত হতে। তখনই ঠিক করে ফেলেছিলাম সিজারকে কাছে পেতে হলে আমাকে এই কাজ করতে হবে।


কিন্তু গত কয়দিন আমার শোবার ঘরের ওর নিথর শরীরটা দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল সে আমার পাশে আছে সত্য কিন্তু তার সাথে কথাতো বলতে পারছি না।


তাই শেষ পর্যন্ত নিজেই ম্যাঙ্গ জুসের সাথে সেই পটাসিয়াম সায়ানাইডটা খেয়ে সিজারের কাছে চলে গেলাম। এবার হয়তো আমাকে সে আর এড়িয়ে যেতে পারবেনা। আমরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করব। জুয়া আর নেশার আসর তাকে আর ইচ্ছে করলেও আমার কাছ হতে কেড়ে নিয়ে যেতে পারবে না।


ভালো থেকো। প্রার্থনা করো এবার যেন আমরা সুখী হই।


ইতি


*হিরা*



জুলি তার খাঁচার ভেতর রাখা লাভ বার্ডগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসি তাদের উপহার দেয়।


“নে এবার তোদের মুক্তির সময় হয়েছে। আমি আমার কল্পনাকে বন্দী করতে পেরেছি। এই চিঠিটা তারই প্রমাণ”



পরিশিষ্ট:


জুলি তার একাকীত্বটাকে কল্পনা করে কাটাত বেশি। তার ধারনা সেই কল্পনা তাকে একেবারে বাস্তব হয়ে ধরা দিবে হ্যালুসিনেশনের মাধ্যমে। তাই সে তার প্রতিবেশীদের উপর একটা একটা করে গল্প ফেঁদে তাদের নাম দিয়ে চিঠি লিখে হলুদ খামে আটকে রাখত। যেদিন তার অবচেতন মন সেই হ্যালুসিনেশনকে ছুঁতে পারত সেদিন এক জোড়া লাভ বার্ড আকাশে উড়িয়ে দিত সেই আনন্দ উৎযাপনের জন্য।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×