১
একটা গুঁতোয় শিং গজাবে
আরেকটাতে ভ্যানিশ,
পেটের ভেতর গাছ গজাবে
পুরো ফলটা যদি খেয়ে ফেলিস।
২
চোর এসেছে, চোর এসেছে,
চোর গেছে যে কৈ?
দেখছো না সে করছে চুরি
পড়ার ভান করে যে ঐ!
৩
ধুপুর ধাপুর ধুপ!
চোখের পাতায় ঘুম নামছে,
নিয়ে হাজার রুপ।
৪
'কিন্তু' নাকি বন্দি আজ 'যদি'র মায়াজালে,
বন্দিদশা ছিন্ন হবে আবেগ হারালে।
৫
দন্ত্যের দু'পাটি
করে শুধু লাঠালাঠি।
সংঘর্ষের কারনটা কি?
ওরে বাবা শী..ই..ই..ত নাকি!
৬
ধুলা খাব,
জ্যাম খাব,
অফিস গেলে ঝাড়ি খাব।
হাসি পেলে কাশি খাব,
জনতার মার খাব,
ভয় পেলে হেচকি খাব,
এতো খেলে ভাত আমি, কেন খাব?
কেন খাব?
~~ ডাইনিং টেবিল বিল্পবী নেতা
চির দুঃখী মনা মিয়া।
৭
হাসের ডিম,
মুরগীর ছাও।
রাগ করেছি,
রাগ ভাঙাও
৮
নাহি দ্বন্দ্ব,নাহি ক্লেশ
হাস্যরসে থাকব বেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


